ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬
ত্রাণমন্ত্রী দুলু

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের কাজ চলমান

মিজানুর রহমান মিজান, লালমনিরহাট

মিজানুর রহমান মিজান, লালমনিরহাট

ফেব্রুয়ারি ২০, ২০২৬, ০৫:০২ পিএম

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের কাজ চলমান

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের লক্ষ্যে যাচাই-বাছাই ও প্রাথমিক কার্যক্রম চলমান রয়েছে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু। 

শুক্রবার বিকেল ৩টায় লালমনিরহাটের তিস্তা বাসস্ট্যান্ড এলাকায় নেতাকর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়কালে তিনি এই তথ্য জানান।

লালমনিরহাট-৩ আসনের সংসদ সদস্য দুলু বলেন, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে সরকার আন্তরিক এবং সংশ্লিষ্ট দপ্তরগুলো প্রয়োজনীয় যাচাই-বাছাই কার্যক্রম এগিয়ে নিচ্ছে। এ সময় তিনি দলীয় নেতাকর্মীদের সতর্ক করে বলেন, ব্যক্তিগত বা রাজনৈতিক স্বার্থে কারও নাম ভাঙানো কিংবা রাজনৈতিক পরিচয় ব্যবহার করা থেকে বিরত থাকতে হবে। জনগণের আস্থা ধরে রাখতে তিনি সবাইকে সৎ ও দায়িত্বশীল আচরণের আহ্বান জানান।

মন্ত্রী তাঁর বক্তব্যে আগামী ১৮০ দিনের কর্মপরিকল্পনার রূপরেখাও তুলে ধরেন। তিনি বলেন, নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়ন ও এলাকার উন্নয়নে ধারাবাহিক উদ্যোগ গ্রহণ করা হবে।

উল্লেখ্য, গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে আসাদুল হাবিব দুলু বিপুল ভোটের ব্যবধানে জয়ী হন। নির্বাচিত হওয়ার পর তাঁকে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়। মন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর এটিই তাঁর নিজ জেলায় প্রথম সফর।

জেএইচআর

Link copied!