ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শুক্রবার, ০৫ জুন, ২০২৬

বাউবিতে যথাযোগ্য মর্যাদায় অমর একুশে ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপিত

গাজীপুর প্রতিনিধি

গাজীপুর প্রতিনিধি

ফেব্রুয়ারি ২১, ২০২৬, ০৭:২৬ পিএম

বাউবিতে যথাযোগ্য মর্যাদায় অমর একুশে ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপিত

অমর একুশে ফেব্রুয়ারি মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৬ উপলক্ষে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় (বাউবি) শনিবার দিনব্যাপী নানা কর্মসূচির মাধ্যমে দিবসটি গভীর শ্রদ্ধা ও ভাবগাম্ভীর্যের সঙ্গে উদযাপন করেছে।

সকাল ৯টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম কেন্দ্রীয় শহীদ মিনারের বেদীতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে মহান ভাষা শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. আবুল হাসনাত মোহাঃ শামীম এবং রেজিস্ট্রার অধ্যাপক মোঃ আনিছুর রহমান উপস্থিত ছিলেন।

উপস্থিত ছিলেন বিভিন্ন স্কুলের ডিন, বিভাগীয় প্রধানেরা এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। শ্রদ্ধা নিবেদন শেষে সংক্ষিপ্ত বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম বলেন, অমর একুশ আমাদের আত্মমর্যাদা ও জাতীয় চেতনার উজ্জ্বল প্রতীক।

তিনি আরও উল্লেখ করেন, ১৯৫২ সালের এই দিনে মাতৃভাষা বাংলার মর্যাদা রক্ষায় ভাষা শহিদদের আত্মত্যাগের মধ্য দিয়েই প্রতিষ্ঠিত হয়েছে আমাদের ভাষাগত অধিকার ও সাংস্কৃতিক আত্মপরিচয়। তাঁদের ত্যাগ থেকে জাতি পেয়েছে স্বাধীনতা ও গণতন্ত্রের প্রেরণা।

উপাচার্য বলেন, ভাষা আন্দোলনের চেতনা ধারণ করে শিক্ষা, গবেষণা ও মানবিক মূল্যবোধের বিকাশের মাধ্যমে একটি জ্ঞানভিত্তিক, সুখী, সমৃদ্ধ ও শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ে তুলতে আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

এর আগে দিবসের সূচনায় সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে বিশ্ববিদ্যালয়ের গাজীপুর মূল ক্যাম্পাসে জাতীয় পতাকা অর্ধনমিত ও কালো পতাকা উত্তোলন করা হয়। একই সঙ্গে শহিদ মিনার প্রাঙ্গণ বর্ণমালা খচিত ব্যানার, ফেস্টুন ও আল্পনায় সুসজ্জিত করা হয়।

কর্মসূচির অংশ হিসেবে সকালে প্রো-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক সাঈদ ফেরদৌস শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীদের নিয়ে শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন। উল্লেখ্য যে, গাজীপুর মূল ক্যাম্পাসের পাশাপাশি সারাদেশে অবস্থিত বাউবির সকল আঞ্চলিক ও উপ-আঞ্চলিক কেন্দ্রেও আজ যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালন করা হয়েছে।

জেএইচআর

Link copied!