ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

পাকুন্দিয়ায় রমজানে নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে ইউএনওর কঠোর হুঁশিয়ারি

এম এ হান্নান, পাকুন্দিয়া (কিশোরগঞ্জ)

এম এ হান্নান, পাকুন্দিয়া (কিশোরগঞ্জ)

ফেব্রুয়ারি ২২, ২০২৬, ০৪:২৫ পিএম

পাকুন্দিয়ায় রমজানে নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে ইউএনওর কঠোর হুঁশিয়ারি

পবিত্র রমজানকে সামনে রেখে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য স্বাভাবিক রাখতে কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় বাজারে মনিটরিং কার্যক্রম পরিচালনা করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুপম দাস।

রোববার দুপুরে পাকুন্দিয়া পৌর বাজারের সবজি মহল এলাকায় এ মনিটরিং কার্যক্রম পরিচালনা করা হয়। এ সময় ফল, চাল, মাংস ও মশলার বিভিন্ন দোকানে অভিযান চালিয়ে পণ্যের মূল্যতালিকা যাচাই এবং বিক্রয় কার্যক্রম পরিদর্শন করেন তিনি।

অভিযানকালে ব্যবসায়ীদের ন্যায্যমূল্যে পণ্য বিক্রির নির্দেশনা দেওয়া হয়। পাশাপাশি ক্রেতাদেরও অতিরিক্ত মূল্য আদায় বা অনিয়ম দেখলে প্রশাসনকে জানানোর আহ্বান জানানো হয়।

ইউএনও রুপম দাস বলেন, “রমজানে বাজারদর নিয়ন্ত্রণে রাখতে নিয়মিত মনিটরিং অব্যাহত থাকবে। ভেজাল ও অতিরিক্ত মূল্য আদায়ের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। কেউ অযৌক্তিকভাবে পণ্যের দাম বাড়ালে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”

এ সময় পাকুন্দিয়া থানার তদন্ত কর্মকর্তা মো. মোবারক হোসেনসহ থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।

এএ

Link copied!