কিশোরগঞ্জ প্রতিনিধি
ফেব্রুয়ারি ২৩, ২০২৬, ১২:২২ পিএম
পবিত্র মাহে রমজান উপলক্ষে কিশোরগঞ্জে অসহায় ও দরিদ্র মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বাসমাহ ফাউন্ডেশন।
রোববার বিকেলে কিশোরগঞ্জ সদর উপজেলার যশোদল দক্ষিণ ভূবিরচর গ্রামের বাসমাহ ফাউন্ডেশন কর্তৃক নির্মিত মাসজিদুল আযহার জামে মসজিদ প্রাঙ্গণে এ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। এ সময় এলাকার ৬ জন দরিদ্র পরিবারের হাতে রমজানের প্রয়োজনীয় খাদ্য উপকরণ তুলে দেওয়া হয়।
বিতরণকৃত খাদ্য সামগ্রীর মধ্যে ছিল- ২৫ কেজি চাল, ৫ লিটার সয়াবিন তেল, ৪ কেজি ছোলা, ৬ কেজি ডাল, ৪ কেজি ওজনের দুটি মুরগি, ২ কেজি গরুর মাংস, ৪ প্যাকেট মশলা, ১০ কেজি আলু, ৪ কেজি পেঁয়াজ, ২ কেজি লবণ, ৩ কেজি খেজুর ও ৬টি ডিম।
খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাসজিদুল আযহার জামে মসজিদের ইমাম মাওলানা নাজমুল ইসলাম, মসজিদের দাতা মাওলানা আনোয়ার হোসাইন সোহাগ, উসমান গণি, অ্যাডভোকেট দেলোয়ার হোসেন সোহেল, বিল্লাল মুহুরি, রিপন মীরসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
খাদ্য সামগ্রী পেয়ে উপকারভোগীরা আনন্দ প্রকাশ করেন এবং পবিত্র রমজান মাসে এমন মানবিক উদ্যোগ গ্রহণ করায় আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা জানান।
এএন