ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

জিসিসির প্রশাসক হলেন শওকত হোসেন সরকার

গাজীপুর প্রতিনিধি

গাজীপুর প্রতিনিধি

ফেব্রুয়ারি ২৩, ২০২৬, ০২:৩৩ পিএম

জিসিসির প্রশাসক হলেন শওকত হোসেন সরকার

গাজীপুর সিটি করপোরেশনের (জিসিসি) প্রশাসক হিসেবে দায়িত্ব পেয়েছেন বিএনপি নেতা শওকত হোসেন সরকার। দীর্ঘদিনের রাজনৈতিক ও স্থানীয় সরকার পরিচালনার অভিজ্ঞতার ভিত্তিতে তাঁকে এই গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।

রাষ্ট্রপতির আদেশক্রমে ২২ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে যুগ্ম সচিব মাহবুবা আইরিন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে দেশের ছয়টি সিটি কর্পোরেশনে নতুন প্রশাসক নিয়োগ দেওয়া হয়। এর অংশ হিসেবে গাজীপুর মহানগর বিএনপির সভাপতি শওকত হোসেন সরকারকে এই দায়িত্ব প্রদান করা হয়েছে। প্রজ্ঞাপন জারির পরপরই নগরজুড়ে এই নিয়োগ নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়।

সংশ্লিষ্টরা জানান, নগর ব্যবস্থাপনায় শৃঙ্খলা ফিরিয়ে আনা, চলমান উন্নয়নকাজে গতি আনা এবং নাগরিক সেবা আরও সহজ ও স্বচ্ছ করাই হবে নতুন প্রশাসকের প্রধান অগ্রাধিকার। শওকত হোসেন সরকার দীর্ঘদিন ধরে গাজীপুর মহানগর বিএনপির সভাপতি হিসেবে সাংগঠনিক দায়িত্ব পালন করে আসছেন।

তিনি কাশিমপুর এলাকার বাসিন্দা এবং সাবেক ইউপি চেয়ারম্যান গিয়াসউদ্দিন সরকারের সন্তান। পারিবারিকভাবেও স্থানীয় সরকার ব্যবস্থাপনার সঙ্গে তাঁর দীর্ঘ সম্পৃক্ততা রয়েছে। অভিজ্ঞ এই নেতার হাত ধরে গাজীপুর সিটি করপোরেশনের প্রশাসনিক ও উন্নয়নমূলক কার্যক্রমে নতুন গতি আসবে বলে আশা করছেন নগরবাসী।

জেএইচআর

Link copied!