ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

মহেশপুরে পরিচ্ছন্নতা অভিযান, রোগীদের খোঁজ নিলেন এমপি মতিয়ার

সাইফুল ইসলাম, মহেশপুর (ঝিনাইদহ)

সাইফুল ইসলাম, মহেশপুর (ঝিনাইদহ)

ফেব্রুয়ারি ২৩, ২০২৬, ০২:৪৯ পিএম

মহেশপুরে পরিচ্ছন্নতা অভিযান, রোগীদের খোঁজ নিলেন এমপি মতিয়ার

ঝিনাইদহের মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণে সোমবার সকালে পরিচ্ছন্নতা অভিযান চালিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ-৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মো. মতিয়ার রহমান। থানা আমির মো. ফারুক আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা সহকারী সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা আব্দুল হাই।

প্রধান অতিথির বক্তব্যে এমপি মতিয়ার রহমান বলেন, স্বাস্থ্যসেবার মান উন্নয়ন এখন সময়ের দাবি। তিনি জানান, শুধু অবকাঠামো নয়, হাসপাতালের সেবার পরিবেশ পরিচ্ছন্ন, মানবিক ও জবাবদিহিমূলক করতে হবে। হাসপাতালসহ সরকারি সব প্রতিষ্ঠানে সন্ত্রাস, দুর্নীতি ও চাঁদাবাজির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা করেন তিনি।

অনুষ্ঠানে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. হেলেনা আক্তার নিপা হাসপাতালের চিত্র তুলে ধরে জানান, ৪০টি চিকিৎসক পদের বিপরীতে বর্তমানে মাত্র ১৪ জন কর্মরত রয়েছেন। তবে সম্প্রতি ৭ জন নতুন চিকিৎসক যোগদান করেছেন। তিনি আরও জানান, এক্স-রে মেশিন চালু ও সিজারিয়ান সেবা সম্প্রসারণের প্রক্রিয়া এগিয়ে নেওয়া হচ্ছে।

কর্মসূচি শেষে এমপি মতিয়ার রহমান পুরুষ ও মহিলা ওয়ার্ড পরিদর্শন করে রোগীদের শারীরিক অবস্থার খোঁজ নেন। এ সময় তিনি দ্রুত জনবল সংকট সমাধান ও সেবার মান বৃদ্ধির আশ্বাস দেন। অভিযানে জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা হাসপাতাল চত্বর ও আশপাশের ড্রেন পরিষ্কার করেন।

অনুষ্ঠানে মহেশপুর থানা সেক্রেটারি ইসমাইল হোসেন পলাশ ও পৌর আমিরসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সভাপতির বক্তব্যে মো. ফারুক আহমেদ বলেন, জনকল্যাণমূলক কার্যক্রমে দলীয় নেতাকর্মীরা সবসময় সাধারণ মানুষের পাশে থাকবে।

জেএইচআর

Link copied!