ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শুক্রবার, ০৫ জুন, ২০২৬

রাজশাহী সীমান্তে বিজিবির অভিযানে কষ্টি পাথরের মূর্তি উদ্ধার

রাকিবুল হাসান, রাজশাহী

রাকিবুল হাসান, রাজশাহী

ফেব্রুয়ারি ২৪, ২০২৬, ০৪:৪৯ পিএম

রাজশাহী সীমান্তে বিজিবির অভিযানে কষ্টি পাথরের মূর্তি উদ্ধার

রাজশাহীর কাকরামারি সীমান্ত দিয়ে ভারতে পাচারের চেষ্টা চালানো একটি দুর্লভ কষ্টি পাথরের মূর্তি উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সোমবার দিবাগত রাতে অভিযান চালিয়ে মূর্তিটি জব্দ করা হয়।

মঙ্গলবার বিজিবির রাজশাহীর ১ ব্যাটালিয়নের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাতে কাকরামারি সীমান্ত এলাকায় অবস্থান নেয় বিজিবির একটি টহল দল। রাত দেড়টার দিকে চার থেকে পাঁচজন ব্যক্তি বস্তা কাঁধে নিয়ে সীমান্ত অতিক্রমের চেষ্টা করলে বিজিবি তাদের চ্যালেঞ্জ করে।

এ সময় চোরাকারবারিরা বস্তাটি ফেলে রাতের অন্ধকারে পালিয়ে যায়। পরে ফেলে যাওয়া বস্তা তল্লাশি করে একটি দুর্লভ কষ্টি পাথরের মূর্তি উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে, মূর্তিটি প্রত্নসম্পদ হিসেবে মূল্যবান এবং পাচারের উদ্দেশ্যেই সীমান্ত পার করা হচ্ছিল।

উদ্ধারকৃত মূর্তিটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান বলে জানিয়েছে বিজিবি।

জেএইচআর

Link copied!