ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

কক্সবাজারে বিয়ের প্রলোভনে তরুণীকে ধর্ষণের অভিযোগ, ট্রাইব্যুনালে মামলা

রাশেদুল ইসলাম, কক্সবাজার

রাশেদুল ইসলাম, কক্সবাজার

ফেব্রুয়ারি ২৪, ২০২৬, ০৮:০২ পিএম

কক্সবাজারে বিয়ের প্রলোভনে তরুণীকে ধর্ষণের অভিযোগ, ট্রাইব্যুনালে মামলা

কক্সবাজারে বিয়ের প্রলোভন দিয়ে এক তরুণীকে ধর্ষণের অভিযোগে দুই যুবকের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। ভুক্তভোগী ওই তরুণী কক্সবাজারের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এ মামলাটি দায়ের করেন। 

মামলার আসামিরা হলেন- কক্সবাজার পৌরসভার গোলদিঘীর পূর্বপাড় এলাকার ইমন ধর (২৩) এবং বৈদ্যঘোনা এলাকার মালেক রহমান (২৬)।

মামলার নথি সূত্রে জানা যায়, উখিয়ার রাজাপালং ইউনিয়নের বাসিন্দা এবং বর্তমানে খুরুশকুলে বসবাসরত ১৭ বছর বয়সী এক তরুণী বাদী হয়ে এই মামলা করেন। অভিযোগে বলা হয়, প্রায় এক বছর আগে ইমন ধরের সঙ্গে তাঁর পরিচয় হয়। ইমন নিজের ধর্মীয় পরিচয় গোপন করে মুসলিম সেজে তাঁকে প্রেমের প্রস্তাব দেন এবং পরবর্তীতে বিয়ের আশ্বাস দিয়ে বিভিন্ন সময় যোগাযোগ রক্ষা করেন।

বাদী মামলায় উল্লেখ করেন, গত ২৯ অক্টোবর রাতে বিয়ের প্রলোভন দেখিয়ে তাঁকে ইমনের বাসায় নেওয়া হয়। সেখানে তাঁর ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক ধর্ষণ করা হয় বলে তিনি অভিযোগ করেন। বাধা দিলে তাঁকে মারধর করা হয়েছে বলেও মামলায় দাবি করা হয়েছে। পরদিন সকালে কাজী অফিসে নেওয়ার কথা বলে তাঁকে বাসা থেকে বের করে দিলেও কোনো কাবিন সম্পন্ন করা হয়নি।

পরবর্তীতে যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার পর ভুক্তভোগী জানতে পারেন যে, অভিযুক্ত ইমন ধর হিন্দু ধর্মাবলম্বী এবং তিনি মুসলিম পরিচয় দিয়ে প্রতারণা করেছেন। বাদী আমেনা বেগম জানান, তিনি প্রথমে কক্সবাজার সদর মডেল থানায় অভিযোগ দিতে গেলেও তা গ্রহণ করা হয়নি। পরে তিনি জেলা সদর হাসপাতাল থেকে চিকিৎসা নিয়ে প্রয়োজনীয় কাগজপত্রসহ ট্রাইব্যুনালে মামলাটি দায়ের করেন।

মামলাটি নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৯(১)/৩০ ধারায় নথিভুক্ত করা হয়েছে। এ বিষয়ে অভিযুক্ত ইমন ধর বলেন, আমার বিরুদ্ধে একটি মামলা করা হয়েছে বলে শুনেছি। তবে আমি এই ঘটনার সাথে মোটেও জড়িত নই। পুলিশ জানায়, আদালতের নির্দেশে মামলার বিষয়ে পরবর্তী আইনানুগ পদক্ষেপ গ্রহণ করা হবে।

জেএইচআর

Link copied!