ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

রাসিকের কার্যক্রম সুষ্ঠু রাখতে গঠিত কমিটির ৯ম সভা অনুষ্ঠিত

রাকিবুল হাসান, রাজশাহী

রাকিবুল হাসান, রাজশাহী

ফেব্রুয়ারি ২৪, ২০২৬, ০৯:৩৯ পিএম

রাসিকের কার্যক্রম সুষ্ঠু রাখতে গঠিত কমিটির ৯ম সভা অনুষ্ঠিত

রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) সার্বিক কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষ্যে সরকার কর্তৃক গঠিত কমিটির ৯ম সভা অনুষ্ঠিত হয়েছে। 

মঙ্গলবার নগর ভবনের সরিৎ দত্ত গুপ্ত সভাকক্ষে আয়োজিত এই সভায় সভাপতিত্ব করেন রাজশাহী বিভাগীয় কমিশনার ও রাসিকের প্রশাসক ড. আ. ন. ম. বজলুর রশীদ।

সভায় গত ১০ ডিসেম্বর ২০২৫ তারিখে অনুষ্ঠিত ৮ম সভার সিদ্ধান্তসমূহ পাঠ ও দৃঢ়ীকরণ করা হয়। পাশাপাশি গত জানুয়ারি মাসে অনুষ্ঠিত নগর পরিকল্পনা ও উন্নয়ন স্থায়ী কমিটির ৪র্থ সভার বিভিন্ন প্রস্তাবনা পাঠ ও অনুমোদন দেওয়া হয়। স্থানীয় সরকার (সিটি কর্পোরেশন) সংশোধন অধ্যাদেশ অনুযায়ী গঠিত এই কমিটিতে নগরীর বিভিন্ন জনগুরুত্বপূর্ণ বিষয়ে আলোকপাত করা হয়।

সভায় এলজিসিআরআরপি প্রকল্পের আওতায় নির্মিত ক্ষতিগ্রস্ত সিডিসি ভবন মেরামতের ব্যয় অনুমোদন এবং নগরীতে ভূমি ব্যবহার অনাপত্তি পত্র প্রদান সংক্রান্ত ফি আদায়ের বিষয়ে সিদ্ধান্ত হয়। এ ছাড়া গ্যাস ও পানি সংযোগের জন্য রাস্তা কাটার নিয়মাবলী, হেরিটেজ আর্কাইভ রাজশাহীর অনুদান অব্যাহত রাখা এবং রিভিউ বোর্ডের চেয়ারম্যান ও সদস্যদের সম্মানী ভাতা বৃদ্ধির প্রস্তাব নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

রাসিক পরিচালিত কেন্দ্রীয় উদ্যান ও চিড়িয়াখানার হরিণ অনুদান হিসেবে প্রদান এবং সিটি নার্সিং কলেজ সংক্রান্ত বিভিন্ন প্রশাসনিক বিষয়েও সভায় গুরুত্বারোপ করা হয়। নগরীর উন্নয়নমূলক কর্মকাণ্ড যেন বাধাগ্রস্ত না হয়, সে লক্ষ্যে সংশ্লিষ্ট বিভাগগুলোকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানানো হয়।

সভায় রাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. রেজাউল করিম, নবনিযুক্ত সচিব মো. সোহেল রানা, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নয়ন কুমার সাহা এবং রাসিকের বিভিন্ন ওয়ার্ডের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এ ছাড়া রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষ, আরএমপি, নেসকো, ওয়াসা ও পরিবেশ অধিদপ্তরসহ সংশ্লিষ্ট বিভিন্ন সরকারি দপ্তরের প্রতিনিধিরা সভায় অংশ নেন।

জেএইচআর

Link copied!