ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা সোমবার, ২০ জুলাই, ২০২৬

কাউনিয়ায় অটোর ধাক্কায় প্রাণ গেল শিশু আলোমনির

কাউনিয়া (রংপুর) প্রতিনিধি

কাউনিয়া (রংপুর) প্রতিনিধি

ফেব্রুয়ারি ২৪, ২০২৬, ০৯:৪৫ পিএম

কাউনিয়ায় অটোর ধাক্কায় প্রাণ গেল শিশু আলোমনির

রংপুরের কাউনিয়ায় বাড়ির পাশে মসজিদে ইফতারি দিয়ে আর বাড়ি ফেরা হলো না পাঁচ বছর বয়সী শিশু আলোমনির। দ্রুতগামী ব্যাটারিচালিত অটোরিকশার ধাক্কায় ঘটনাস্থলেই প্রাণ হারায় সে। মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার হারাগাছ ইউনিয়নের নাজিরদহ (বকুলতলা) গ্রামে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

থানা ও পারিবারিক সূত্রে জানা গেছে, নাজিরদহ গ্রামের আলমগীর হোসেনের ছোট মেয়ে আলোমনি ইফতারের নাস্তা দিতে বাড়ির পাশে ফকিরটারী জামে মসজিদে গিয়েছিল। ইফতারি দিয়ে সড়ক পার হয়ে বাড়ি ফেরার সময় বকুলতলা বাজার থেকে একতা বাজারগামী একটি দ্রুতগামী ব্যাটারিচালিত অটো তাকে সজোরে ধাক্কা দেয়।

ধাক্কায় শিশুটি গুরুত্বর আহত হয়ে রাস্তায় ছিটকে পড়ে। স্থানীয় লোকজন ও পরিবারের সদস্যরা তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে দ্রুত কাউনিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।

কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজমুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সড়ক দুর্ঘটনায় এক শিশুর মৃত্যুর খবর পাওয়া গেছে। অভিযোগ পেলে এ বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি জানান। শিশুটির অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

জেএইচআর

Link copied!