ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬

রংপুরে অবৈধ মসলা কারখানায় অভিযান, ব্যবসায়ীকে কারাদণ্ড ও জরিমানা

কাউনিয়া (রংপুর) প্রতিনিধি

কাউনিয়া (রংপুর) প্রতিনিধি

ফেব্রুয়ারি ২৬, ২০২৬, ০৫:২০ পিএম

রংপুরে অবৈধ মসলা কারখানায় অভিযান, ব্যবসায়ীকে কারাদণ্ড ও জরিমানা

রংপুর নগরীর কাউনিয়া উপজেলায় একটি অবৈধ মসলা কারখানায় অভিযান চালিয়ে এক ব্যবসায়ীকে কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। 

বৃহস্পতিবার দুপুরে উপজেলার হারাগাছ ইউনিয়নের নাজিরদহ গফুর টারী এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।

গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, কারখানাটিতে গোলমরিচের ওজন বাড়াতে ক্ষতিকর কেমিক্যালযুক্ত রং, খয়ের ও ময়দা মেশানো হচ্ছিল। অভিযানে এই অভিযোগের সত্যতা পাওয়ায় শরিফুল ইসলাম নামে এক ব্যক্তিকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী ৫০ হাজার টাকা জরিমানা এবং এক মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। একই সাথে কারখানাটি সিলগালা করে দেওয়া হয়েছে।

অভিযান সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, গোলমরিচে ওজন বৃদ্ধি করার জন্য মানবদেহের জন্য অত্যন্ত ক্ষতিকর উপাদান ব্যবহারের প্রমাণ পাওয়া গেছে। এসব ভেজাল উপাদান দীর্ঘমেয়াদে ক্যানসারসহ বিভিন্ন জটিল রোগের ঝুঁকি তৈরি করতে পারে বলে তাঁরা উল্লেখ করেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট পাপিয়া সুলতানা এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের কর্মকর্তা মো. লোকমান হোসেন, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উপপরিচালক মো. জাহাঙ্গীর আলম এবং সহকারী কমিশনার (ভূমি) অংকন পাল।

উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, জনস্বাস্থ্য সুরক্ষায় এ ধরনের ভেজালবিরোধী অভিযান নিয়মিত অব্যাহত থাকবে। অসাধু ব্যবসায়ীদের এমন কর্মকাণ্ডের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করা হয়েছে এবং ভবিষ্যতে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে কর্মকর্তারা হুঁশিয়ারি দেন।

জেএইচআর

Link copied!