ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬

প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি দ্রুত বাস্তবায়ন হবে: জনপ্রশাসন প্রতিমন্ত্রী

আলী হাসান, জয়পুরহাট

আলী হাসান, জয়পুরহাট

ফেব্রুয়ারি ২৮, ২০২৬, ০৫:২২ পিএম

প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি দ্রুত বাস্তবায়ন হবে: জনপ্রশাসন প্রতিমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমানের ঘোষিত জনকল্যাণমূলক প্রতিশ্রুতিগুলো দ্রুত বাস্তবায়নের কাজ চলছে বলে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী আব্দুল বারী। 

শনিবার দুপুরে জয়পুরহাট জেলা প্রশাসকের কার্যালয়ে আইনশৃঙ্খলা, দ্রব্যমূল্য ও উন্নয়ন কার্যক্রম বিষয়ক এক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী জানান, সরকার ইতিমধ্যে ফ্যামিলি কার্ড, ইমাম-মোয়াজ্জিনদের ভাতার ব্যবস্থা, কৃষি কার্ড প্রদান এবং খাল খননের মতো বিষয়গুলোকে অগ্রাধিকার দিয়েছে। এছাড়া বৃক্ষরোপণ এবং একটি মাদকমুক্ত, জুয়ামুক্ত ও দুর্নীতিমুক্ত দেশ গড়ার প্রত্যয় নিয়ে বিএনপি সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে বলে তিনি উল্লেখ করেন।

জনগণের চাহিদা অনুযায়ী রাস্তাঘাটের উন্নয়ন এবং প্রতিটি গ্রামকে বাসযোগ্য করার বিষয়ে আলোচনা হয়েছে জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, বর্তমানে আলুর দাম কম হওয়ায় চাষিরা যাতে ক্ষতিগ্রস্ত না হন, সেজন্য আলু সংরক্ষণের বিশেষ ব্যবস্থা নিয়ে পরিকল্পনা করা হচ্ছে। এসব সুবিধার সুফল সাধারণ মানুষ খুব দ্রুতই ভোগ করতে পারবেন বলে তিনি আশ্বাস দেন।

সরকারি কর্মকর্তাদের উদ্দেশ্যে প্রতিমন্ত্রী আব্দুল বারী বলেন, প্রশাসনে মেধা ও সততার ভিত্তিতে মূল্যায়ন নিশ্চিত করা হবে। অনিয়ম বা দুর্নীতির সাথে কেউ জড়িত থাকলে তাকে কোনোভাবেই ছাড় দেওয়া হবে না এবং সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি হুঁশিয়ারি দেন।

মতবিনিময় সভায় জয়পুরহাট-১ আসনের সংসদ সদস্য ফজলুর রহমান সাঈদ, জেলা প্রশাসক আল মামুন মিয়া এবং পুলিশ সুপার মিনা মাহমুদা উপস্থিত ছিলেন। এছাড়া জেলা বিএনপির আহ্বায়ক গোলজার হোসেনসহ স্থানীয় শীর্ষ নেতৃবৃন্দ সভায় অংশ নেন। জেলা প্রশাসনের সভা শেষে প্রতিমন্ত্রী জয়পুরহাট জেনারেল হাসপাতাল পরিদর্শন করেন এবং পরে দলীয় কার্যালয়ে নেতা-কর্মীদের সাথে মতবিনিময় করেন।

জেএইচআর

Link copied!