ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

দীঘিনালা জোনের পক্ষ থেকে দুঃস্থদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ

মো. সোহেল রানা, দীঘিনালা (খাগড়াছড়ি)

মো. সোহেল রানা, দীঘিনালা (খাগড়াছড়ি)

মার্চ ১, ২০২৬, ০৬:৪৭ পিএম

দীঘিনালা জোনের পক্ষ থেকে দুঃস্থদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ

আত্মশুদ্ধির মাস মাহে রমজান। মানবতার সেবায় বাংলাদেশ সেনাবাহিনী দীঘিনালা জোনের ৪ই বেঙ্গলের সেনাবাহিনীর পক্ষ থেকে পবিত্র রমজান মাস উপলক্ষে গরীব ও দুঃস্থদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।

রোববার বিকালে দীঘিনালা জোনের আয়োজনে বাবুছড়া ও মেরুং ইউনিয়নে জোন অধিনায়ক লে. কর্নেল আল আমিন পিএসসি‘র নির্দেশক্রমে বাবুছড়া সাব জোন অধীনে বাবুছড়া এলাকায় ইফতার সামগ্রী বিতরণ করেন বেতছড়ি সাব জোন ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন আব্দুল্লাহ আল আমজী। 

অপরদিকে তেবছড়ি ক্যাম্প-এ ইফতার সামগ্রী বিতরণ করেন সিনিয়র ওয়ারেন্ট অফিসার মো. কামাল হোসেন। এ সময় উপস্থিত ছিলেন, বাবুছড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান গগণ বিকাশ চাকমা। এতে ইফতার সামগ্রীর মধ্যে ছিল চাউল, আটা, চিনি, সয়াবিন তেল, মসুর ডাল, লবণ, চা পাতা। 

এতে শতাধিক অসহায় গরীব দুঃস্থ পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়। দীঘিনালা জোনের পক্ষ থেকে জানানো হয়, শুরু রমজান মাসজুড়ে ইফতার সামগ্রী বিতরণ অব্যাহত থাকবে।

এএন

Link copied!