ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

জামালপুরে ব্র্যাকের দুই দিনব্যাপী সী মডেল আইজিএ প্রশিক্ষণ সম্পন্ন

জামালপুর প্রতিনিধি

জামালপুর প্রতিনিধি

মার্চ ১, ২০২৬, ০৭:৪৮ পিএম

জামালপুরে ব্র্যাকের দুই দিনব্যাপী সী মডেল আইজিএ প্রশিক্ষণ সম্পন্ন

জামালপুর সদর ব্র্যাকের দুইদিনব্যাপী সী মডেল আইজিএ প্রশিক্ষণ সম্পন্ন করা হয়। গতকাল শনিবার সকাল ১০টায় জামালপুর সদর উপজেলা ব্র্যাক আঞ্চলিক কার্যালয়ে ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচি আয়োজনে দুই দিনব্যাপী সী মডেল আইজিএ প্রশিক্ষণ শুরু হয়।

রোববার দুপুরে আইজিএ প্রশিক্ষণ সমাপনী করা হয়। পড়াশুনার পাশাপাশি ‘অর্থনৈতিকভাবে স্বাবলম্বী’র জন্য শুরু হয়েছে স্বপ্নসারথি কিশোরীদের জন্য হাঁস-মুরগি পালন বিষয়ক প্রশিক্ষণ। 

কারিগরি সহায়তা প্রদান করেন প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল জামালপুর সদর। উক্ত প্রশিক্ষণ পরিচালনা করেন, উপ-সহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা মোহাম্মদ মোজাম্মেল হক কাদের।

প্রশিক্ষণ শেষে কিশোরীদের মাঝে সার্টিফিকেট প্রদান করা হয়। সার্টিফিকেট প্রদান করেন ব্র্যাক ডিভিশনাল ম্যানেজার অনিক আহম্মেদ অপু।

এ সময় উপস্থিত ছিলেন জেলা ব্যবস্থাপক হাফিজা খানম , ডেপুটি ম্যানেজার ফারুক ইকবাল, ব্র্যাক জেলা প্রতিনিধি শফিকুল ইসলাম, সার্বিকভাবে সহযোগিতা করেন জামালপুর সদরের অফিসার সেলপ আলমগীর মিয়া ও কমিউনিটি অর্গানাইজার আমেনা খানম।

এএন

Link copied!