ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা সোমবার, ২০ জুলাই, ২০২৬
ড. আব্দুল মঈন খান

প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশের গণতন্ত্র ফিরিয়ে এনেছেন

তারেক পাঠান, নরসিংদী

তারেক পাঠান, নরসিংদী

মার্চ ২, ২০২৬, ১১:০৯ এএম

প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশের গণতন্ত্র ফিরিয়ে এনেছেন

বাংলাদেশকে পুনরায় সংগঠিত করে গণতন্ত্র ফিরিয়ে এনেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নরসিংদী -২ আসনের সংসদ সদস্য ড. আব্দুল মঈন খান। 

পবিত্র মাহে রমজান উপলক্ষে নরসিংদীর পলাশে উপজেলা ও ঘোড়াশাল পৌরসভা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে রোববার পলাশ থানা সদর মডেল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে ইফতার মাহফিলে তিনি এ মন্তব্য করেন।

ড. আব্দুল মঈন খান বলেন, ১৯৯১ সালে দেশনেত্রী খালেদা জিয়ার নেতৃত্বে নরসিংদী থেকে পাঁচটি আসন লাভ করে বিএনপি। এবারের নির্বাচনেও তারেক রহমানের নেতৃত্বে নরসিংদী থেকে পাঁচটি আসনে জয়লাভ করে বিএনপি। 

উপজেলা বিএনপির সভাপতি আব্দুস সাত্তারের সভাপতিত্বে ও পৌর বিএনপির সভাপতি মো. আলম মোল্লার সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নরসিংদী-৪ (মনোহরদী-বেলাবো) আসনের সংসদ সদস্য স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার শাখাওয়াত হোসেন বকুল, নরসিংদী-১ আসনের সংসদ সদস্য খায়রুল কবির খোকন, নরসিংদী-৩ আসনের সংসদ সদস্য মনজুর এলাহী, নরসিংদী-৫ (রায়পুরা) আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মো. আশরাফ উদ্দিন বকুল, নরসিংদী জেলা প্রশাসক মোহাম্মদ আনোয়ার হোসাইন, পুলিশ সুপার আবদুল্লাহ- আল -ফারুক, খান ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ও বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী এড. রোকসানা খন্দকার। 

এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইফুল হক, যুগ্ম সম্পাদক বাহাউদ্দিন উদ্দিন ভূঁইয়া মিল্টন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন, যুগ্ম সম্পাদক মহিউদ্দিন চিশতিয়াসহ উপজেলা ও পৌর বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও ধর্মপ্রাণ মুসল্লিরা উপস্থিত ছিলেন।

এএন

Link copied!