ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

জামালপুরে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের যৌথ ইফতার মাহফিল

জামালপুর প্রতিনিধি

জামালপুর প্রতিনিধি

মার্চ ২, ২০২৬, ০৮:৪৫ পিএম

জামালপুরে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের যৌথ ইফতার মাহফিল

পবিত্র রমজান মাস উপলক্ষে জামালপুর জেলা যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের যৌথ উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। 

সোমবার বিকেলে জামালপুর শহরের পুরাতন ফুলবাড়িয়া ঈদগাহ মাঠ প্রাঙ্গণে এই মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানে বিপুল সংখ্যক নেতাকর্মী ও ধর্মপ্রাণ মুসল্লি অংশগ্রহণ করেন।

জেলা যুবদলের আহ্বায়ক শফিকুল ইসলাম খান সজিবের সভাপতিত্বে এবং স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নূরুল মোমেন পাকন্দ কাওসারের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও জামালপুর সদর-৫ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য অ্যাডভোকেট শাহ মো. ওয়ারেছ আলী মামুন।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, রমজান মাস আমাদের আত্মশুদ্ধি, সংযম ও সহমর্মিতার শিক্ষা দেয়। তিনি সংগঠনের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে দেশ ও জনগণের কল্যাণে কাজ করার আহ্বান জানান। পাশাপাশি গণতান্ত্রিক মূল্যবোধ সমুন্নত রাখতে সকলকে সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালনের ওপর গুরুত্বারোপ করেন বলে তিনি উল্লেখ করেন।

ইফতারের পূর্বে আয়োজিত বিশেষ দোয়া ও মোনাজাতে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনা করা হয়। মোনাজাতে উপস্থিত জনতা নতুন সংসদ সদস্যের সুস্বাস্থ্য ও সাফল্য কামনা করেও প্রার্থনা করেন। ইফতার মাহফিলে জেলা বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

জেএইচআর

Link copied!