ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

ইসলামপুরে উত্তম কৃষি চর্চা বিষয়ে সক্ষমতা বৃদ্ধি প্রশিক্ষণ

ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি

ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি

মার্চ ৩, ২০২৬, ০১:১৯ পিএম

ইসলামপুরে উত্তম কৃষি চর্চা বিষয়ে সক্ষমতা বৃদ্ধি প্রশিক্ষণ

জামালপুরের ইসলামপুর উপজেলায় জেন্ডার ইনক্লুসিভ মার্কেট সিস্টেমস ফর ইমপ্রুভড নিউট্রিশন (GESMIN) প্রকল্পের উদ্যোগে জলবায়ু-স্মার্ট কৃষি উৎপাদন প্যাকেজ এবং উত্তম কৃষি চর্চা (জিএপি-GAP) বিষয়ক সক্ষমতা বৃদ্ধি প্রশিক্ষণ শুরু হয়েছে।

মঙ্গলবার দুই দিনব্যাপী উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়। অস্ট্রেলীয় সরকারের সহায়তায় অস্ট্রেলিয়ান এনজিও কো-অপারেশন প্রোগ্রামের আওতায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ ও উন্নয়ন সংঘ যৌথভাবে জেসমিন (GESMIN) প্রকল্পটি বাস্তবায়ন করছে। 

প্রশিক্ষণে জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় টেকসই কৃষি উৎপাদন, নিরাপদ খাদ্য নিশ্চিতকরণ এবং পুষ্টি সংবেদনশীল কৃষি চর্চা বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। অংশগ্রহণকারীদের আধুনিক ও পরিবেশবান্ধব কৃষি প্রযুক্তি ব্যবহারে উৎসাহিত করা হয়।

এ সময় বক্তব্য রাখেন ইসলামপুর উপজেলা কৃষি অফিসার আব্দুল্লাহ আল ফয়সাল, জেসমিন প্রকল্পের উপজেলা সমন্বয়কারী বিজন কুমার দেব এবং বিজনেস ডেভেলপমেন্ট অফিসার খলিল উল্লাহ ও আবিদ হাসান। এছাড়াও চরপুটিমারী ইউনিয়নের বিভিন্ন উৎপাদক দলের নির্বাচিত কৃষকগণ উপস্থিত ছিলেন।

বক্তারা আশা প্রকাশ করেন, এ ধরনের প্রশিক্ষণের মাধ্যমে কৃষকদের দক্ষতা বৃদ্ধি, উৎপাদনশীলতার উন্নয়ন এবং পুষ্টি নিরাপত্তা নিশ্চিতকরণে ইতিবাচক পরিবর্তন আসবে।

এএন

Link copied!