ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

বাউবিতে ডিজিটাল দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ সম্পন্ন

গাজীপুর প্রতিনিধি

গাজীপুর প্রতিনিধি

মার্চ ৩, ২০২৬, ০৩:৫৭ পিএম

বাউবিতে ডিজিটাল দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ সম্পন্ন

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে (বাউবি) দুই দিনব্যাপী “ডিজিটাল দক্ষতা উন্নয়ন: এমএস ওয়ার্ড, গুগল ওয়ার্কস্পেস ও সাইবার সচেতনতা” শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা সফলভাবে সম্পন্ন হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (IQAC) আয়োজিত এই কর্মশালাটি মঙ্গলবার গাজীপুর ক্যাম্পাসের ই-লার্নিং সেন্টারে সমাপ্ত হয়।

প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. আবুল হাসনাত মোহা, শামীম। 

তিনি বলেন, ডিজিটাল দক্ষতা এখন পেশাগত উৎকর্ষতা ও প্রাতিষ্ঠানিক উন্নয়নের অন্যতম পূর্বশর্ত। শিক্ষা, প্রশাসন ও গবেষণায় প্রযুক্তির কার্যকর ব্যবহার নিশ্চিত করতে এমএস ওয়ার্ডের উন্নত প্রয়োগ, গুগল ওয়ার্কস্পেসের মাধ্যমে সমন্বিত কাজ এবং সাইবার সচেতনতা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে তিনি উল্লেখ করেন। তিনি তথ্য সুরক্ষায় সকলকে দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান।

কর্মশালায় সভাপতিত্ব করেন আইকিউএসির পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ জাহির রায়হান। তিনি জানান, প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধিতে নিয়মিত প্রশিক্ষণের বিকল্প নেই। তথ্যপ্রযুক্তি ব্যবহারে দক্ষ মানবসম্পদ গড়ে তোলাই এই উদ্যোগের মূল লক্ষ্য বলে তিনি মন্তব্য করেন।

রিসোর্স পারসন হিসেবে সেশন পরিচালনা করেন আইকিউএসির অতিরিক্ত পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ মামুনুর রশিদ এবং আইসিটি ইউনিটের প্রধান মো. মমিনুল ইসলাম। তাঁরা এমএস ওয়ার্ডের উন্নত ব্যবহার এবং সাইবার নিরাপত্তার বিষয়ে প্রশিক্ষণার্থীদের হাতে-কলমে শিক্ষা প্রদান করেন।

প্রশিক্ষণ শেষে প্রধান অতিথি অংশগ্রহণকারীদের হাতে সনদপত্র তুলে দেন। আইকিউএসির অতিরিক্ত পরিচালক ড. মো. জাকির হোসেন তালুকদারের সঞ্চালনায় এই কর্মশালায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্কুল ও বিভাগের ৩০ জন কর্মকর্তা-কর্মচারী অংশগ্রহণ করেন।

জেএইচআর

Link copied!