ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

জামালপুরে প্রাইভেট হসপিটাল ও ক্লিনিক ওনার্স অ্যাসোসিয়েশনের ইফতার মাহফিল

জামালপুর প্রতিনিধি

জামালপুর প্রতিনিধি

মার্চ ৩, ২০২৬, ০৭:৪২ পিএম

জামালপুরে প্রাইভেট হসপিটাল ও ক্লিনিক ওনার্স অ্যাসোসিয়েশনের ইফতার মাহফিল

বাংলাদেশ প্রাইভেট হসপিটাল ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক অ্যাসোসিয়েশন, জামালপুর জেলা শাখার উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। 

মঙ্গলবার শহরের শহীদ সাফওয়ান সদ্য অডিটোরিয়ামে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অ্যাসোসিয়েশনের জেলা শাখার সভাপতি মো. মোস্তাফিজুর রহমান বাপ্পীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামালপুর-৫ (সদর) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শাহ মো. ওয়ারেছ আলী মামুন। ইফতার মাহফিলটি সঞ্চালনা করেন সংগঠনের জেলা সাধারণ সম্পাদক এবিএম মাকসুদুর রহমান সোহেল।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুরের সিভিল সার্জন ডা. মোহাম্মদ আজিজুল হক এবং পরিবেশ অধিদপ্তর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক এ.কে.এম ছামিউল আলম কুরসি। বক্তারা জেলার বেসরকারি স্বাস্থ্যসেবা খাতের মানোন্নয়ন এবং জনসেবায় ক্লিনিক মালিকদের আরও যত্নশীল হওয়ার আহ্বান জানান।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. স্বাগত সাহা, জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি লোকমান আহমেদ খান লোটন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক খন্দকার আহসনুজ্জামান রুমেল এবং সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম খান সজিব।

ইফতারের আগে উপস্থিত সকলের কল্যাণ ও দেশ-জাতির সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন সংগঠনের নেতা রেজাউল করিম রেজা। অনুষ্ঠানে জেলার বিভিন্ন বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের মালিক ও প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।

জেএইচআর

Link copied!