ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা রবিবার, ১৯ জুলাই, ২০২৬

মধুপুরে মাদক সেবনকারীকে দেড় বছরের কারাদণ্ড

আ. হামিদ, মধুপুর (টাঙ্গাইল)

আ. হামিদ, মধুপুর (টাঙ্গাইল)

মার্চ ৪, ২০২৬, ০৮:৩৬ পিএম

মধুপুরে মাদক সেবনকারীকে দেড় বছরের কারাদণ্ড

টাঙ্গাইলের মধুপুরে এক মাদক সেবনকারীকে দেড় বছর (১ বছর ৬ মাস) কারাদণ্ডাদেশ প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত। 

বুধবার দুপুরে মধুপুর পৌরশহরের আঙিনাপাড়া এলাকার আবুল কাশেমের ছেলে মো. খোকন মিয়াকে (৩৮) এই দণ্ডাদেশ দেওয়া হয়।

আদালত সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মধুপুর থানা পুলিশ মাদক সেবনের সময় খোকন মিয়াকে মাদকদ্রব্যসহ হাতেনাতে গ্রেপ্তার করে। পরে উপজেলা প্রশাসন ও পুলিশের যৌথ সহযোগিতায় পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুসারে অপরাধীকে এই সাজা প্রদান করা হয়। ভ্রাম্যমাণ আদালতটি পরিচালনা করেন মধুপুর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জুবায়ের হোসেন।

উপজেলা নির্বাহী অফিসার জুবায়ের হোসেন জানান, জনস্বার্থে মাদকের ব্যবহার নির্মূল করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং মোবাইল কোর্ট আরও জোরদার করা হবে। মাদকবিরোধী এসব অভিযান সফল করতে তিনি সর্বস্তরের জনগণের সহযোগিতা কামনা করেন। সাজাপ্রাপ্ত আসামিকে যথাযথ প্রক্রিয়ায় কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।

জেএইচআর

Link copied!