ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬

ইবি শিক্ষিকা রুনা হত্যার বিচার দাবিতে রাবিতে মানববন্ধন

রাকিবুল হাসান, রাজশাহী

রাকিবুল হাসান, রাজশাহী

মার্চ ৫, ২০২৬, ০৪:০৫ পিএম

ইবি শিক্ষিকা রুনা হত্যার বিচার দাবিতে রাবিতে মানববন্ধন

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সমাজকল্যাণ বিভাগের সভাপতি ও সহকারী অধ্যাপক আসমা সাদিয়া রুনা হত্যাকাণ্ডের বিচারের দাবিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। 

বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনের সামনে সমাজকর্ম সমিতি ও সমাজকর্ম বিভাগের যৌথ উদ্যোগে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, একজন শিক্ষককে নিজ কর্মস্থলে নির্মমভাবে হত্যা করা অত্যন্ত ন্যাক্কারজনক ও নিন্দনীয় ঘটনা। এই হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত করে প্রধান অভিযুক্তের পাশাপাশি এর পেছনে আরও কেউ জড়িত থাকলে তাঁদেরও দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।

সমাজকর্ম বিভাগের অধ্যাপক ড. তানজিমা জোহরা হাবিব বলেন, আসমা সাদিয়া রুনা আমাদের বিভাগের সাবেক শিক্ষার্থী ছিলেন। তিনি অত্যন্ত নম্র-ভদ্র ও দায়িত্বশীল একজন মানুষ ছিলেন। নিয়মতান্ত্রিকভাবে বিভাগের দায়িত্ব পালন করতে গিয়ে তাঁকে এভাবে প্রাণ দিতে হয়েছে, যা আমাদের জন্য অত্যন্ত বেদনাদায়ক।

বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক ড. আখতার হোসেন মজুমদার বলেন, এমন একজন অমায়িক ও ভদ্র শিক্ষিকা কেন হত্যাকাণ্ডের শিকার হলেন, তা গুরুত্বের সাথে খতিয়ে দেখা প্রয়োজন। দ্রুত তদন্তের মাধ্যমে খুনি ও সংশ্লিষ্টদের চিহ্নিত করে বিচারের আওতায় আনতে হবে।

সমাজকর্ম বিভাগের সভাপতি অধ্যাপক গোলাম কিবরিয়া ফেরদৌস বলেন, সাদিয়া রুনা শুধু একজন শিক্ষকই নন, তিনি তিন সন্তানের জননী। দেশে সাম্প্রতিক সময়ে নারী নির্যাতন ও হত্যার ঘটনা উদ্বেগজনকভাবে বেড়েছে। এ ধরনের ঘটনার দৃষ্টান্তমূলক বিচার নিশ্চিত করা এখন সময়ের দাবি।

উল্লেখ্য, গত ৪ মার্চ বেতন সংক্রান্ত বিরোধ ও অন্য বিভাগে বদলির ক্ষোভের জেরে নিজ বিভাগের এক কর্মচারীর ছুরিকাঘাতে নিহত হন ইসলামী বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ বিভাগের সভাপতি আসমা সাদিয়া রুনা। মানববন্ধনে সমাজকর্ম বিভাগের বিপুল সংখ্যক শিক্ষার্থীসহ অন্যান্য বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা অংশ নেন।

জেএইচআর

Link copied!