ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা সোমবার, ২০ জুলাই, ২০২৬

পবিত্র রমজানে বরকল দুর্গম সীমান্তবর্তী এলাকায় বিজিবির মানবিক সহায়তা

মহুয়া জান্নাত মনি, রাঙ্গামাটি

মহুয়া জান্নাত মনি, রাঙ্গামাটি

মার্চ ৭, ২০২৬, ০৭:৩১ পিএম

পবিত্র রমজানে বরকল দুর্গম সীমান্তবর্তী এলাকায় বিজিবির মানবিক সহায়তা

পবিত্র মাহে রমজানে রাঙ্গামাটির বরকল উপজেলার সীমান্তবর্তী ভুষণছড়া ও বড় হরিণা ইউনিয়নে অসহায় ও দুস্থদের মাঝে মানবিক সহায়তা দিয়ে যাচ্ছে হরিণা বিজিবি জোন। জোনের পক্ষ থেকে এসব এলাকার অসহায় ও সুবিধাবঞ্চিত বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অনুদান, মেডিকেল ক্যাম্পের মাধ্যমে চিকিৎসা সেবা প্রদান, দরিদ্র পরিবারে বিবাহের জন্য আর্থিক অনুদান এবং ইফতার সামগ্রী প্রদান করা হয়।

পবিত্র রমজানের শুরু থেকে নিয়মিত বিভিন্ন এতিমখানা, মাদ্রাসা ও সুবিধাবঞ্চিত লোকজনের মাঝে ইফতার সামগ্রীসহ বিভিন্ন অনুদান প্রদান করছে। এর মধ্যে বসতবাড়ি মেরামতের জন্য ৫টি পরিবারে টিন, ঘরে বিদ্যুৎ সরবরাহের জন্য সোলার প্যানেল, আর্থিকভাবে স্বাবলম্বী করার জন্য ৫টি সেলাই মেশিন (স্ট্যান্ডসহ), মসজিদের ইমামকে সম্মানী এবং খাদ্য ও ইফতার সামগ্রী বিতরণ করা হয়। এছাড়াও অগ্নিদগ্ধা ২টি পরিবারের মাঝে আর্থিক অনুদান প্রদান করা হয়।

বিজিবি হরিণা জোন কমান্ডার লে. কর্নেল ইমরুল কায়েস মেহেদী বলেন, হরিণা জোন দীর্ঘদিন যাবৎ দায়িত্বপূর্ণ সীমান্তবর্তী এলাকার সীমান্ত সুরক্ষা নিশ্চিত করার পাশাপাশি সবসময় অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে রয়েছে। আগামীতেও এই ধারাবাহিকতা অব্যাহত থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

এএন

Link copied!