ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

বদর দিবস উপলক্ষে কুমিল্লায় ইসলামী ফ্রন্টের আলোচনা ও ইফতার মাহফিল 

গাজী জাহাঙ্গীর আলম জাবির, বুড়িচং (কুমিল্লা)

গাজী জাহাঙ্গীর আলম জাবির, বুড়িচং (কুমিল্লা)

মার্চ ৭, ২০২৬, ০৮:২৯ পিএম

বদর দিবস উপলক্ষে কুমিল্লায় ইসলামী ফ্রন্টের আলোচনা ও ইফতার মাহফিল 

বাংলাদেশ ইসলামী ফ্রন্ট কুমিল্লা জেলা শাখার উদ্যোগে ঐতিহাসিক বদর দিবস উপলক্ষে ও পীর মাশায়েখ, ওলামায়ে কেরাম, ইমাম- খতিব, সাংবাদিক ও গুণিজনদের সম্মানে ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

৭ মার্চ নগরীর একটি পাটি সেন্টারে বাংলাদেশ ইসলামী ফ্রন্ট কুমিল্লা জেলা শাখার সভাপতি মাওলানা মো. আব্দুল মান্নান এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আলহাজ্ব অধ্যক্ষ মো. মাছুম বিল্লাহ মিয়াজীর সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি ছিলেন, কুমিল্লা ইসলামীয়া আলিয়া কামিল মাদরাসার অধ্যক্ষ আল্লামা মাওঃ গোলাম মোস্তফা শাহ্।

বিশেষ অতিথি ছিলেন, অধ্যক্ষ মাওলানা মো. মনিরুল ইসলাম, কুমিল্লা জেলা আহলে সুন্নাত ওয়াল জামাত এর সাধারণ সম্পাদক খাদেম মো. ফিরোজ,পীরে তরিকত আলহাজ্ব মো. ইউনুছ বখশী ও খলিফা ডা. মো. জাহাঙ্গীর আলম মাইজভান্ডারি।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট, কুমিল্লা জেলা শাখার সহ-সভাপতি আলহাজ্ব মাওঃ মো. বেলাল হোছাইন চিশতী, মো. আবু বকর, সাংবাদিক গাজী মুহাম্মদ জাহাঙ্গীর আলম জাবির, ইসলামী ফ্রন্টের জেলা সাংগঠনিক সম্পাদক হাফেজ মাওলানা মো. আমিনুল ইসলাম আকবরী, মো. তাবারুক হোসাইন মিয়াজী, বাংলাদেশ সুপ্রিম পার্টি কুমিল্লা জেলা সাধারণ সম্পাদক মো. হাবিবুর রহমান পায়েল, সৈয়দ আবরার আশরাফী, এডভোকেট মো. আব্দুল কাইয়ুম চিশতী, ডা. মো. হানিফ বিএ, মো. নুরুল ইসলাম, মো. আনোয়ার হোসেন, বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মো. আলাউদ্দিন, দাওয়াতে ইসলামীর পক্ষে মো. আলম আখতারীসহ বিভিন্ন দরবার শরীফের প্রতিনিধি এবং আহলে সুন্নাত ওয়াল জামাত, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট, বাংলাদেশ ইসলামী যুবসেনা ও ছাত্রসেনার জেলা ও মহানগর নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, বদর প্রান্তরে মুসলমানদের মাঝে যে ঈমানী শক্তি, ঐক্য ও মমত্ববোধ, একনিষ্ঠতা ছিল, সাহাবায়ে কেরাম যেভাবে কুফুর শিরকের বিরুদ্ধে আপসহীন ছিলেন এসবের কিছুই আজ মুসলিম বিশ্বে নেই। আছে শুধু হিংসা- বিদ্বেষ, দ্বন্দ্ব -সংঘাত, ক্ষমতার লোভ, বিলাসিতা ইত্যাদি। এসব থেকে যতদিন আমরা মুক্ত হতে পারব, ততদিন আমরা লাঞ্ছিত, বঞ্চিত ও নির্যাতিত হতেই থাকব। আজকের দিনে বাংলাদেশ ইসলামী ফ্রন্ট কুমিল্লা জেলার পক্ষ থেকে দেশবাসীর প্রতি আহ্বান জানাই সুন্নি মতাদর্শভিত্তিক ইসলামী সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে বাংলাদেশ ইসলামী ফ্রন্টের হাতকে শক্তিশালী করি এবং ঘুরে দাঁড়াই বদরের চেতনা, সাহস ও বীরত্বের ঐতিহাসিক শিক্ষা নিয়ে। বক্তারা আরো বলেন, তরিকতপন্থী, সুন্নী, সূফীপন্থী সকল দরবার, খানকার ভক্ত ও অনুসারীদের ঐক্যবদ্ধ হওয়ার অতি গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন।

এএন

Link copied!