ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬

রংপুরে কৃষকদের পাঁচ দফা দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন

রংপুর প্রতিনিধি

রংপুর প্রতিনিধি

মার্চ ৮, ২০২৬, ০৫:৫৭ পিএম

রংপুরে কৃষকদের পাঁচ দফা দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন

আলুর লাভজনক দাম নিশ্চিত করা এবং সার নিয়ে দুর্নীতি বন্ধসহ পাঁচ দফা দাবিতে রংপুর নগরীতে বিক্ষোভ, সমাবেশ ও মানববন্ধন করেছে বাংলাদেশ ক্ষেতমজুর ও কৃষক সংগঠন। 

রোববার সকালে নগরীর কাচারীবাজার এলাকায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এই কর্মসূচি পালন করা হয়।

সংগঠনের জেলা আহ্বায়ক কমরেড আনোয়ার হোসেন বাবলুর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক কমরেড আহসানুল আরেফিন তিতু, আলুচাষী এমদাদুল হক বাবু এবং আবুল কাশেম।

সমাবেশে বক্তারা বলেন, বর্তমানে জেলায় কেজিপ্রতি আলু মাত্র ৫-৭ টাকা দরে বিক্রি হচ্ছে, অথচ এক কেজি আলু উৎপাদনে কৃষকের খরচ হয়েছে ১৭-১৮ টাকা। ব্যাপক ফলন হলেও ন্যায্য মূল্য না পাওয়ায় কৃষকরা দিশেহারা হয়ে পড়েছেন। প্রশাসনের তদারকির অভাবে কোল্ডস্টোরেজ মালিকরা রাতারাতি ভাড়া বাড়িয়ে ৫৬০ টাকা করেছেন। অন্যদিকে, বোরো মৌসুমে সারের দাম বৃদ্ধি ও কৃত্রিম সংকট তৈরি করে কৃষকদের দ্বিগুণ দামে সার কিনতে বাধ্য করছে সিন্ডিকেট। প্রশাসনের অভিযান চললেও তা নামমাত্র হওয়ায় সাধারণ কৃষকের কোনো উপকারে আসছে না।

আন্দোলনকারীদের পাঁচ দফা দাবিগুলো হলো:


১. সরকারি উদ্যোগে আলু ক্রয়-বিক্রয় ও রপ্তানি করে আলুর ন্যায্য মূল্য নিশ্চিত করতে হবে।
২. সিন্ডিকেট ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করতে হবে।
৩. সারের দুর্নীতি ও কালোবাজারি বন্ধ করে ভর্তুকি মূল্যে কৃষকের সার প্রাপ্তি নিশ্চিত করতে হবে।
৪. আলুর অতিরিক্ত স্টোর ভাড়া বাতিল করে প্রতি কেজি ১.৫০ টাকা নির্ধারণ করতে হবে এবং অগ্রিম বুকিংয়ের নামে অতিরিক্ত টাকা আদায় বন্ধ করতে হবে।
৫. সরকারি উদ্যোগে প্রতি উপজেলায় বিশেষায়িত বীজ হিমাগার নির্মাণ করে প্রকৃত কৃষকদের জন্য ৬০ শতাংশ জায়গা বরাদ্দ বাধ্যতামূলক করতে হবে এবং ক্ষতিগ্রস্ত কৃষকদের ক্ষতিপূরণ দিতে হবে।

বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, কৃষকের পিঠ দেয়ালে ঠেকে গেছে। দ্রুত এসব দাবি বাস্তবায়ন করা না হলে আগামীতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

জেএইচআর

Link copied!