ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা সোমবার, ২০ জুলাই, ২০২৬

বাঘাইছড়িতে স্থানীয় এতিম ও শিশু সদনের শিক্ষার্থীদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ

​বাঘাইছড়ি প্রতিনিধি

​বাঘাইছড়ি প্রতিনিধি

মার্চ ৯, ২০২৬, ০৭:২৪ পিএম

বাঘাইছড়িতে স্থানীয় এতিম ও শিশু সদনের শিক্ষার্থীদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ

বাঘাইছড়িতে উপজেলা প্রশাসনের উদ্যোগে স্থানীয় এতিম ও হাফেজ শিশু সদনের শিক্ষার্থীদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। 

সোমবার দুপুরে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আমেনা মারজান উপস্থিত থেকে এসব সামগ্রী বিতরণ করেন।

​বিতরণকৃত সামগ্রীর মধ্যে ছিল চাল ও সৌদি আরব সরকারের উপহারকৃত খেজুর। প্রশাসনের এমন মানবিক উদ্যোগে শিশুদের মাঝে আনন্দ ও সন্তোষ দেখা গেছে।

​ত্রাণ সামগ্রী বিতরণকালে উপজেলা নির্বাহী অফিসার আমেনা মারজান বলেন, “অসহায় ও এতিম শিশুদের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। সরকারি সহায়তার পাশাপাশি সমাজের বিত্তবানদেরও এ ধরনের মানবিক কাজে এগিয়ে আসা উচিত। ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে।”

​এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সুপ্তশ্রী সাহা, বাঘাইছড়ি প্রেসক্লাবের সভাপতি আবদুল মাবুদ এবং সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন।

এএন

Link copied!