ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

গুইমারায় যুব রেড ক্রিসেন্টের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

গুইমারা (খাগড়াছড়ি) প্রতিনিধি

গুইমারা (খাগড়াছড়ি) প্রতিনিধি

মার্চ ১০, ২০২৬, ০১:২২ পিএম

গুইমারায় যুব রেড ক্রিসেন্টের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

খাগড়াছড়ি জেলার গুইমারা উপজেলায় যুব রেড ক্রিসেন্ট সোসাইটির উদ্যোগে এক ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে গুইমারা উপজেলা প্রশাসনের মিলনায়তনে সৌহার্দ্যপূর্ণ ও আনন্দঘন পরিবেশে এ আয়োজন করা হয়।

ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গুইমারা মডেল হাই স্কুলের সাবেক প্রধান শিক্ষক ও যুব রেড ক্রিসেন্টের আজীবন সদস্য বাবলু হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গুইমারা দাখিল মাদ্রাসার শিক্ষক ও আজীবন সদস্য ইউসুফ।

এ সময় আরও উপস্থিত ছিলেন, যুব রেড ক্রিসেন্টের আজীবন সদস্য আরমান হোসেন, মোঃ ইউসুফ হোসেন জোসেফ, সালমান হোসেন, আবু বক্কর, আমিনুল সাইফুল, মোঃ জাহাঙ্গীর, মইন উদ্দিন এবং ডাঃ ওমর ফারুকসহ গুইমারা উপজেলা রেড ক্রিসেন্ট সোসাইটির অন্যান্য সদস্যবৃন্দ।

ইফতার পূর্ব সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তারা বলেন, দলমত নির্বিশেষে গুইমারার বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন এবং সামাজিক-সাংস্কৃতিক কর্মীরা মানবতার কল্যাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। যুব রেড ক্রিসেন্ট সোসাইটি সেই সেবামূলক কর্মকাণ্ডের অন্যতম একটি শক্তিশালী প্ল্যাটফর্ম। আর্তমানবতার সেবা, দুর্যোগ মোকাবিলা এবং সামাজিক সচেতনতা বৃদ্ধিতে স্বেচ্ছাসেবীদের এই ঐক্যবদ্ধ প্রচেষ্টা ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।

বক্তারা আরও বলেন, ব্যক্তিগত স্বার্থের ঊর্ধ্বে উঠে সমাজের অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়ানোই একজন প্রকৃত স্বেচ্ছাসেবীর প্রধান লক্ষ্য। ইফতার মাহফিলটি শুধু একটি আনুষ্ঠানিক আয়োজন নয়, বরং এটি স্বেচ্ছাসেবীদের মধ্যে পারস্পরিক ভ্রাতৃত্ব, সম্প্রীতি ও সহযোগিতার বন্ধনকে আরও দৃঢ় করার একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ।

সবশেষে দেশ, জাতি এবং গুইমারা উপজেলার সার্বিক উন্নয়ন ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।

এএন

Link copied!