ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬
বাণিজ্যমন্ত্রী

ফ্যামিলি কার্ড প্রদান ছিল তারেক রহমানের নির্বাচনী অঙ্গীকার

সৈদুর রহমান তালুকদার, দিরাই (সুনামগঞ্জ)

সৈদুর রহমান তালুকদার, দিরাই (সুনামগঞ্জ)

মার্চ ১০, ২০২৬, ০৪:৪৯ পিএম

ফ্যামিলি কার্ড প্রদান ছিল তারেক রহমানের নির্বাচনী অঙ্গীকার
ফাইল ছবি

সরকারের শিল্প, বাণিজ্য, বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুস মুক্তাদির বলেছেন, ফ্যামিলি কার্ড প্রদান ছিল বিএনপি ও দলের চেয়ারম্যান তারেক রহমানের নির্বাচনী অঙ্গীকার। সরকার দায়িত্ব গ্রহণের মাত্র ২১ দিনের মধ্যেই দেশের বিভিন্ন অঞ্চলে এ কর্মসূচি বাস্তবায়ন শুরু হয়েছে।

তিনি বলেন, অল্প সময়ের মধ্যেই বাংলাদেশের ১০টি উপজেলার প্রত্যন্ত অঞ্চলে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম শুরু করে আমাদের নেতা তারেক রহমান প্রমাণ করেছেন যে তিনি নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে কতটা আন্তরিক। পর্যায়ক্রমে সারাদেশের অসহায় পরিবারগুলোর মধ্যে ফ্যামিলি কার্ড বিতরণ করা হবে।

মঙ্গলবার সকাল ১১টায় সুনামগঞ্জের দিরাই উপজেলার কুলঞ্জ ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডে ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী আরও বলেন, হাওর এলাকার কৃষি উন্নয়নে সরকার বিভিন্ন উদ্যোগ নেবে। সারা দেশে ধান উৎপাদনে উল্লেখযোগ্য উন্নয়ন হলেও হাওর এলাকায় তেমন উন্নয়ন হয়নি। তাই নদী খনন, শিক্ষা, যোগাযোগসহ হাওরাঞ্চলের সামগ্রিক উন্নয়নে সরকার প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে।

সুনামগঞ্জের জেলা প্রশাসক ড. ইলিয়াস মিয়ার সভাপতিত্বে এবং উপজেলা ইউআরসি ইন্সট্রাক্টর হরিপদ রায়ের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন সুনামগঞ্জ-২ (দিরাই-শাল্লা) আসনের সংসদ সদস্য মো. নাছির চৌধুরী, সুনামগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য কলিমউদ্দিন আহমেদ মিলন, সুনামগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মোহাম্মদ কয়সর আহমদ, সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য কামরুল ইসলাম কামরুল, পুলিশ সুপার এবিএম জাকির হোসেন এবং সমাজসেবা অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালক শহিদুল ইসলাম। স্বাগত বক্তব্য রাখেন দিরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা সঞ্জীব সরকার।

অনুষ্ঠানে মন্ত্রী পাঁচজন অসহায় নারীর হাতে ফ্যামিলি কার্ড তুলে দিয়ে কর্মসূচির উদ্বোধন করেন। উপজেলার কুলঞ্জ ইউনিয়নের একটি ওয়ার্ডে মোট ৬৯৭ জন নারী এই ফ্যামিলি কার্ডের সুবিধা পাবেন। তাদের নিজ নিজ অ্যাকাউন্টে ঈদের আগেই অর্থ পৌঁছে দেওয়া হবে।

এ সময় সুনামগঞ্জ-২ (দিরাই-শাল্লা) আসনের সংসদ সদস্য মো. নাছির চৌধুরী তার বক্তব্যে বলেন, “মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানকে আমার নির্বাচনী এলাকার পক্ষ থেকে কৃতজ্ঞতা ও অভিনন্দন জানাচ্ছি। সারাদেশের ১০টি বিভাগের মধ্যে সিলেট বিভাগের একমাত্র আমার আসনকে প্রথম ধাপেই এই ফ্যামিলি কার্ড কর্মসূচির আওতায় আনার জন্য আমরা তার প্রতি কৃতজ্ঞ।”

এএন

Link copied!