ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা সোমবার, ২০ জুলাই, ২০২৬

নরসিংদীতে জুলাই শহীদ পরিবারের মাঝে জামায়াতের ইফতার ও ঈদ উপহার বিতরণ

তারেক পাঠান, নরসিংদী

তারেক পাঠান, নরসিংদী

মার্চ ১০, ২০২৬, ০৫:৫৮ পিএম

নরসিংদীতে জুলাই শহীদ পরিবারের মাঝে জামায়াতের ইফতার ও ঈদ উপহার বিতরণ

নরসিংদীতে জুলাই শহীদদের ২২ পরিবারের মাঝে অনুদান ও ইফতার সামগ্রী বিতরণ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী নরসিংদী শাখা। 

মঙ্গলবার দুপুরে নরসিংদী জেলা জামায়াতের কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে শহীদ পরিবারের সদস্যদের হাতে অনুদান ও ইফতার সামগ্রী তুলে দেওয়া হয়। অনুদানের মধ্যে প্রতি পরিবারকে ১০ হাজার টাকা, ঈদ উপহার এবং ইফতার সামগ্রী প্রদান করা হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন নরসিংদী জেলা জামায়াতের আমীর মাওলানা মুসলেহুদ্দী, সেক্রেটারি উপাধ্যক্ষ আমজাদ হোসাইন, সহকারী সেক্রেটারি মকবুল আহমদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক এডভোকেট আমিরুল ইসলাম, শিবপুর উপজেলা আমীর মোস্তাফিজুর রহমান কাউছার, সদর আমীর মাহফুজ ভূইয়া, শহর আমীর আজিজুর রহমানসহ স্থানীয় নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে নেতৃবৃন্দ বলেন, দেশের বিভিন্ন আন্দোলনে যারা জীবন উৎসর্গ করেছেন, তাদের পরিবারকে সহযোগিতা করা সমাজের দায়িত্ব। সেই দায়িত্ববোধ থেকেই শহীদদের পরিবারের পাশে দাঁড়াতে এই উদ্যোগ নেওয়া হয়েছে।

এসময় স্থানীয় নেতাকর্মীসহ শহীদ পরিবারের সদস্যরাও উপস্থিত ছিলেন। বক্তারা শহীদদের আত্মত্যাগের কথা স্মরণ করে তাদের পরিবারের প্রতি সহমর্মিতা প্রকাশ করেন এবং ভবিষ্যতেও এ ধরনের সহায়তা অব্যাহত রাখার আশ্বাস দেন।

এএন

Link copied!