ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শুক্রবার, ০৫ জুন, ২০২৬

বানিয়াচংয়ে নির্মাণাধীন ভবন থেকে ইট পড়ে ভ্যানচালকের মৃত্যু

মীর মো. আব্দুল কাদির, হবিগঞ্জ

মীর মো. আব্দুল কাদির, হবিগঞ্জ

মার্চ ১১, ২০২৬, ০৩:৪৬ পিএম

বানিয়াচংয়ে নির্মাণাধীন ভবন থেকে ইট পড়ে ভ্যানচালকের মৃত্যু

হবিগঞ্জের বানিয়াচংয়ে একটি নির্মাণাধীন ভবনের দ্বিতীয় তলা থেকে ইট পড়ে মকসুদ মিয়া (৩০) নামে এক ভ্যানচালকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। 

বুধবার বেলা পৌনে একটার দিকে বানিয়াচং উপজেলা সদরের ১নং উত্তর-পূর্ব ইউনিয়নের ৬নং ওয়ার্ডের পূর্বগড় মহল্লায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত মকসুদ মিয়া ২নং উত্তর-পশ্চিম ইউনিয়নের শেখের মহল্লা গ্রামের আতাউর উল্বার পুত্র।

স্থানীয় সূত্রে জানা যায়, মকসুদ মিয়া ভ্যানগাড়ি যোগে পানির ট্যাংকি ও অন্যান্য মালামাল নিয়ে পূর্বগড় মহল্লার নবী হোসেন মিয়ার বাড়িতে আসেন। রাস্তার পাশে ভ্যানটি দাঁড় করিয়ে মালামাল নামানোর সময় হঠাৎ ওই বাড়ির দ্বিতীয় তলা থেকে কয়েকটি ইট তার মাথায় পড়ে। এতে তিনি গুরুতর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। বাড়ির মালিক ও আশপাশের লোকজন তাকে দ্রুত উদ্ধার করে বানিয়াচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

প্রাথমিকভাবে নিহতের পরিচয় পাওয়া না গেলেও তার ভ্যানে লেখা একটি মোবাইল নাম্বারের সূত্র ধরে পরিচয় নিশ্চিত হওয়া যায়। খবর পেয়ে নিহতের বড় ভাই হাসপাতালে ছুটে আসেন। তিনি কান্নায় ভেঙে পড়ে জানান, মকসুদ মিয়ার দুটি ছোট শিশু সন্তান রয়েছে। তার অকাল মৃত্যুতে পরিবারটি সম্পূর্ণ অসহায় হয়ে পড়ল।

এলাকাবাসীর ধারণা, ইট পড়ার পর ঘটনাস্থলেই তার মৃত্যু হয়েছে। খবর পেয়ে বানিয়াচং থানা পুলিশ হাসপাতাল ও ঘটনাস্থলে উপস্থিত হয়েছে। তবে এ বিষয়ে বানিয়াচং থানার অফিসার ইনচার্জ (ওসি) শরীফ আহমেদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তার বক্তব্য পাওয়া সম্ভব হয়নি।

জেএইচআর

Link copied!