ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

ফেনী রিপোর্টার্স ইউনিটির আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল

ফেনী প্রতিনিধি

ফেনী প্রতিনিধি

মার্চ ১২, ২০২৬, ১২:৪৮ পিএম

ফেনী রিপোর্টার্স ইউনিটির আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল

পবিত্র মাহে রমজান উপলক্ষে জেলায় পেশাদার সাংবাদিকদের সংগঠন ফেনী রিপোর্টার্স ইউনিটির আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। 

বুধবার শহরের রাজাঝির দীঘির পশ্চিম পাড় সংলগ্ন ইউনিটি প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন ফেনী কেন্দ্রীয় বড় জামে মসজিদের খতিব মাওলানা মুহাম্মদ সাইফুল্লাহ।

ইউনিটির সভাপতি মোহাম্মদ শাহাদাত হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মো. শফিকুল ইসলাম, ফেনী সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ এনামুল হক খোন্দকার, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) একেএম ফয়সাল, জামায়াতের কেন্দ্রীয় শূরা সদস্য অধ্যাপক লিয়াকত আলী ভূঁইয়া, জেলা বিএনপির আহ্বায়ক শেখ ফরিদ বাহার, সদস্য সচিব আলাল উদ্দিন আলাল, যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন পাটোয়ারী, পৌরসভার নির্বাহী প্রকৌশলী মো. জাকির উদ্দিন ও নির্বাহী কর্মকর্তা শামসুদ্দিন।

ইউনিটির সাধারণ সম্পাদক দিদারুল আলম ও কার্যনির্বাহী সদস্য নুর উল্লাহ কায়সারের সঞ্চালনায় উপস্থিত ছিলেন জাসদের জেলা সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শামসুদ্দিন সাচ্চু, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট ফরিদ উদ্দিন খান নয়ন, জেলা জামায়াতের প্রচার ও মিডিয়া বিষয়ক সম্পাদক আ ন ম আবদুর রহিম, সদর উপজেলা বিএনপির সদস্য সচিব আমান উদ্দিন কায়সার সাব্বির, পৌর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট মেজবাহ উদ্দিন ভূঁইয়া, জেলা যুবদলের সদস্য সচিব নঈম উল্লাহ চৌধুরী বরাত, ইসলামী আন্দোলনের জেলা সেক্রেটারি মাওলানা একরামুল হক ভূঁইয়া, এবি পার্টির সদস্য সচিব অধ্যাপক ফজলুল হক, খেলাফত মজলিসের জেলা সভাপতি প্রিন্সিপাল মোজাফ্ফর আহমদ ও জয়েন্ট সেক্রেটারি মাওলানা আজিজ উল্লাহ আহমদী, জেলা যুবদলের সদস্য মায়ন পাটোয়ারী, জেলা বন্ধুর বন্ধন সভাপতি জিএম তাজ উদ্দিন পলাশ, জেলা জাসাসের আহ্বায়ক কাজী ইকবাল আহমেদ পরান, ফেনী জেলা রেড ক্রিসেন্ট সোসাইটির সদস্য শরিফুল ইসলাম অপু ও ওসমান গণি রাসেল। 

সাংবাদিকদের মাঝে ফেনী প্রেসক্লাবের সাবেক সভাপতি আবু তাহের ও একেএম আবদুর রহিম, ডিবিসি নিউজের জেলা প্রতিনিধি মুহাম্মদ আবু তাহের ভূঁইয়া, বাসসের বার্তা সম্পাদক কাজী তানভীর আলাদীন, দৈনিক স্টার লাইনের সহযোগী সম্পাদক জসিম মাহমুদ, ইউনিটির সাবেক সভাপতি এনামুল হক পাটোয়ারী ও আরিফুল আমিন রিজভী, সাবেক সাধারণ সম্পাদক জতন মজুমদার, জহিরুল হক মিলন, মাঈন উদ্দিন, আলী হায়দার মানিক ও এমএ জাফর ।

এছাড়া টেলিভিশন জার্নালিস্ট ক্লাবের সভাপতি আতিয়ার সজল ও সাধারণ সম্পাদক মুহাম্মদ আরিফুর রহমান, ইউথ জার্নালিস্ট ফোরাম জেলা সভাপতি শাহজালাল ভূঁইয়া ও সাধারণ সম্পাদক সোলাইমান হাজারী ডালিম, ফেনী সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সৈয়দ মনির, ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন জেলা সাধারণ সম্পাদক দুলাল তালুকদারসহ জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

এএন

Link copied!