ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

রংপুরে ঈদযাত্রা নিরাপত্তায় সাব-কন্ট্রোল রুম চালু

শরিফুল ইসলাম, রংপুর

শরিফুল ইসলাম, রংপুর

মার্চ ১২, ২০২৬, ০৫:৪৮ পিএম

রংপুরে ঈদযাত্রা নিরাপত্তায় সাব-কন্ট্রোল রুম চালু

রমজানে ঈদে ঘরমুখো মানুষের যাত্রা নিরাপদ করতে রংপুরে সাব-কন্ট্রোল রুম স্থাপন করেছে র‌্যাব ও মেট্রোপলিটন পুলিশ। 

বৃহস্পতবিার ১২ র্মাচ দুপুরে নগরীর প্রবেশদ্বার মডার্ন মোড়ে এ কার্যক্রমের উদ্বোধন করেন মেট্রোপলিটন পুলিশ কমিশনার মজিদ আলী।

এতে উপস্থিত ছিলেন, র‌্যাব-১৩ উপ- অধিনায়ক সাইফুল ইসলাম জেলা মোটর মালিক সমিতির সাধারণ সম্পাদক ওয়াসিম বারী রাজসহ পুলিশ ও র‌্যাবের   ঊর্ধ্বতন কর্মকর্তা, মোটর মালিক-শ্রমিক নেতারা। সাব-কন্ট্রোল রুমের মাধ্যমে ঈদ-পূর্ববর্তী ও পরবর্তী সময়ে যানবাহন চলাচল, যাত্রীদের নিরাপত্তা ও জরুরি সেবা পরিচালিত হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে পুলিশ কমিশনার মজিদ আলী বলেন, ‘ঈদে ঘরমুখো মানুষের যাত্রা যেন নিরাপদ ও স্বস্তিদায়ক হয়, সেজন্য আমরা কাজ করছি। এই সাব কন্ট্রোল রুম থেকে যাত্রীদের সব ধরনের তথ্য, দিকনির্দেশনা ও সহায়তা দেওয়া হবে। সেই অজ্ঞান পার্টি, মলম পার্টিসহ প্রতারক চক্রের হাত থেকে যাত্রীদের জানমাল রক্ষায় কাজ করবে সাব-কন্ট্রোল রুমটি।’

র‌্যাব-১৩ উপ-অধিনায়ক মেজর  সাইফুল ইসলাম বলেন, ‘অপরাধ দমন ও যাত্রীদের সুরক্ষার জন্য র‌্যাব বদ্ধপরিকর। ইতোমধ্যে গরুর হাট, বাজার, মহাসড়কে র‌্যাব চেকপোস্ট বসিয়ে নাগরিকদের সেবা প্রদান করছে। ঈদের আগে ও পরে এ কার্যক্রম অব্যহত থাকবে।’

জেএইচআর

Link copied!