ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শুক্রবার, ০৫ জুন, ২০২৬

নোয়াখালীতে টেন্ডার বক্সে জোরপূর্বক সিডিউল জমায় শ্রমিকদল নেতার কারাদণ্ড

নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালী প্রতিনিধি

মার্চ ১৩, ২০২৬, ০৬:৫০ পিএম

নোয়াখালীতে টেন্ডার বক্সে জোরপূর্বক সিডিউল জমায় শ্রমিকদল নেতার কারাদণ্ড

নোয়াখালীর সদর উপজেলায় সরকারি হাট-বাজার ইজারার নিলামে নির্ধারিত সময়ের পর জোরপূর্বক টেন্ডার বক্সে সিডিউল ঢোকানোর অভিযোগে মো. হারুন নামে এক শ্রমিকদল নেতাকে দুই দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে তাকে ৫০০ টাকা জরিমানাও করা হয়েছে।

দণ্ডপ্রাপ্ত মো. হারুন (৪২) নোয়াখালী পৌরসভা শ্রমিকদলের যুগ্ম-আহ্বায়ক এবং পৌরসভার উজ্জলপুর এলাকার বাসিন্দা মো. শহীদ উল্যার ছেলে। শুক্রবার (১৩ মার্চ) দুপুরে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হোমায়রা ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (১২ মার্চ) সদর উপজেলার ৩৩টি হাট-বাজারের ইজারা নিলামের টেন্ডার জমা দেওয়ার শেষ দিন ছিল। নির্ধারিত সময় শেষে বিভিন্ন কার্যালয় থেকে টেন্ডার বক্সগুলো যখন উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে নিয়ে আসা হচ্ছিল, তখন দুপুর ১টা ৩৫ মিনিটের দিকে কার্যালয়ের সিঁড়িতে দাঁড়িয়ে হারুন জোরপূর্বক ২-৩টি সিডিউল বক্সে ঢুকিয়ে দেন। বিষয়টি সিসিটিভি ক্যামেরায় ধরা পড়লে উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশে পুলিশ তাকে আটক করে।

পরবর্তীতে সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহ নেওয়াজ তানভীর ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাকে এই দণ্ড প্রদান করেন। ম্যাজিস্ট্রেট শাহ নেওয়াজ তানভীর জানান, নির্ধারিত সময় শেষ হওয়ার পরও বেআইনিভাবে সিডিউল জমা দেওয়ায় তাকে এই সাজা দেওয়া হয়েছে।

এ বিষয়ে নোয়াখালী জেলা শ্রমিকদলের আহ্বায়ক দেলোয়ার হোসেন জানান, তিনি বিষয়টি গণমাধ্যম কর্মীদের মাধ্যমে জেনেছেন। দলের সিনিয়র নেতাদের সঙ্গে আলোচনা করে অভিযুক্ত নেতার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

জেএইচআর

Link copied!