ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ভূঞাপুরে অবরুদ্ধ মুক্তিযোদ্ধা, প্রতিবাদে সংবাদ সম্মেলন 

মামুন সরকার, ভূঞাপুর (টাঙ্গাইল)

মামুন সরকার, ভূঞাপুর (টাঙ্গাইল)

মার্চ ১৪, ২০২৬, ০৫:২৭ পিএম

ভূঞাপুরে অবরুদ্ধ মুক্তিযোদ্ধা, প্রতিবাদে সংবাদ সম্মেলন 

টাঙ্গাইলের ভূঞাপুরে নিজের কেনা জমি জোরপূর্বক দখল করে ঘর নির্মাণ এবং যাতায়াতের পথে তালা ঝুলিয়ে দেওয়ার অভিযোগ করেছেন বীর মুক্তিযোদ্ধা আশরাফ আলী তালুকদার। এর ফলে নিজ বাড়িতেই সপরিবারে অবরুদ্ধ হয়ে চরম ভোগান্তিতে পড়েছেন তিনি। 

এই ঘটনার প্রতিবাদে এবং প্রতিকার চেয়ে শনিবার (১৪ মার্চ) দুপুরে ভূঞাপুর প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী এই মুক্তিযোদ্ধা।

সংবাদ সম্মেলনে জানানো হয়, উপজেলার ঘাটান্দি এলাকায় বীর মুক্তিযোদ্ধা আশরাফ আলী তালুকদারের নামে রেকর্ডকৃত একটি জমি দীর্ঘদিন ধরে দখলের চেষ্টা চালিয়ে আসছিল একটি প্রভাবশালী পক্ষ। সম্প্রতি তাঁর অনুপস্থিতিতে ওই জমির একাংশ জোরপূর্বক দখল করে সেখানে ঘর নির্মাণ করা হয়। এতে তাঁর বাড়ি থেকে বের হওয়ার একমাত্র পথটি স্থায়ীভাবে বন্ধ হয়ে যায়। বর্তমানে তিনি ও তাঁর পরিবার এক প্রকার বন্দি অবস্থায় দিন কাটাচ্ছেন।

সংবাদ সম্মেলনে আবেগাপ্লুত হয়ে বীর মুক্তিযোদ্ধা আশরাফ আলী তালুকদার বলেন, “দেশের স্বাধীনতার জন্য জীবন বাজি রেখে যুদ্ধ করেছি। কিন্তু আজ নিজ দেশেই নিজের বাড়িতে চলাচলের অধিকার থেকে বঞ্চিত হচ্ছি। প্রভাবশালী প্রতিপক্ষ জোর করে জমি দখল করে আমার চলাচলের পথ বন্ধ করে গেটে তালা ঝুলিয়ে দিয়েছে। আমি আপনাদের মাধ্যমে এই অন্যায়ের বিচার চেয়ে সরকার ও প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করছি।”

ঘটনাটিকে অত্যন্ত নিন্দনীয় উল্লেখ করে বীর মুক্তিযোদ্ধা কমরেড হাবিবুর রহমান হবি বলেন, একজন বীর মুক্তিযোদ্ধাকে এভাবে অবরুদ্ধ করে রাখা জাতির জন্য লজ্জাজনক। আমরা দ্রুত প্রশাসনের হস্তক্ষেপে তাঁর জমি উদ্ধার ও চলাচলের পথ স্বাভাবিক করে দেওয়ার জোর দাবি জানাচ্ছি।

সংবাদ সম্মেলনে আশরাফ আলী তালুকদারের সমর্থনে আরও উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালেক, বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম এবং কমরেড হানিফ ভূঁইয়া। উপস্থিত মুক্তিযোদ্ধারা হুঁশিয়ারি দিয়ে বলেন, দ্রুত এই সমস্যার সমাধান না হলে তারা আরও কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবেন।

প্রশাসনের পক্ষ থেকে দ্রুত ব্যবস্থা গ্রহণ করে একজন মুক্তিযোদ্ধার সম্মান ও নাগরিক অধিকার ফিরিয়ে দেওয়া হবে এমনটাই প্রত্যাশা করছেন স্থানীয় সচেতন মহল।

জেএইচআর

Link copied!