আশরাফ গোলাপ, কেন্দুয়া (নেত্রকোনা)
মার্চ ১৫, ২০২৬, ০৫:৩২ পিএম
নেত্রকোনার কেন্দুয়ায় ২০২৫-২৬ অর্থবছরে খরিপ-১ মৌসুমে পাটের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে প্রণোদনা কর্মসূচীর আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে পাট বীজ ও রাসায়নিক সার বিতরণ কার্যক্রম উদ্বোধন করা হয়েছে।
রোববার দুপুর ১২:৩০ মিনিটে কেন্দুয়া উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে কৃষকদের মাঝে এসব বীজ ও সার বিতরণ করা হয়।
বিতরণ অনুষ্ঠানে কেন্দুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তার প্রতিনিধি হিসেবে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ নাইম উল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা উজ্জ্বল সাহা, উপজেলা কৃষি অফিসের কর্মকর্তাগণ এবং প্রান্তিক কৃষকগণ উপস্থিত ছিলেন।
উপজেলা কৃষি কর্মকর্তা উজ্জ্বল সাহা জানান, পাট উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণের উদ্বোধন করা হয়েছে। তিনি আরও জানান, ৮০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে পাটের বীজ ১ কেজি, ৫ কেজি ডিএফপি এবং ৫ কেজি এমওপি সার প্রদান করা হয়েছে।
এএন