ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

সরিষাবাড়ীতে ৬ হাজার পরিবারের মাঝে ভিজিএফের চাল বিতরণ

রাইসুল ইসলাম খোকন, সরিষাবাড়ী (জামালপুর)

রাইসুল ইসলাম খোকন, সরিষাবাড়ী (জামালপুর)

মার্চ ১৫, ২০২৬, ০৫:৫৪ পিএম

সরিষাবাড়ীতে ৬ হাজার পরিবারের মাঝে ভিজিএফের চাল বিতরণ

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে জামালপুরের সরিষাবাড়ী উপজেলার পোগলদীঘা ইউনিয়নে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের আওতাধীন ভিজিএফ কর্মসূচির চাল বিতরণ কার্যক্রম উদ্বোধন করা হয়েছে।

এ কর্মসূচির আওতায় ইউনিয়নের ৯টি ওয়ার্ডের ৬ হাজার ৭৩৫টি কার্ডধারী দরিদ্র ও অসহায় পরিবারের মাঝে জনপ্রতি ১০ কেজি করে চাল বিতরণ করেন পোগলদীঘা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. লাল মিয়া সরকার। রোববার সকালে পোগলদীঘা ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে বিভিন্ন ওয়ার্ড থেকে আগত ভিজিএফ কার্ডধারীদের মাঝে সুশৃঙ্খলভাবে জনপ্রতি ১০ কেজি করে চাল বিতরণ করা হয়।

এ সময় ট্যাগ অফিসার রিফাত হাসান, ইউপি মেম্বার মোবারক হোসেন, ইউনিয়ন বিএনপির সভাপতি মামুনুর রশিদ ফকির, সাধারণ সম্পাদক রাশেদুল ইসলাম রঞ্জুসহ ইউনিয়ন পরিষদের মেম্বারগণ উপস্থিত ছিলেন।

পোগলদীঘা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. লাল মিয়া জানান, “ঈদুল ফিতর উপলক্ষে ভিজিএফ কর্মসূচির আওতায় কার্ডধারী দরিদ্র ও অসহায় পরিবারের মাঝে জনপ্রতি ১০ কেজি করে চাল সুষ্ঠুভাবে বিতরণ করা হচ্ছে।”

এএন

Link copied!