ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

কেন্দুয়ায় শেষ মুহূর্তে জমে উঠেছে ঈদের কেনাকাটা 

আশরাফ গোলাপ, কেন্দুয়া (নেত্রকোণা)

আশরাফ গোলাপ, কেন্দুয়া (নেত্রকোণা)

মার্চ ১৬, ২০২৬, ১১:৩৮ এএম

কেন্দুয়ায় শেষ মুহূর্তে জমে উঠেছে ঈদের কেনাকাটা 

পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে নেত্রকোনার কেন্দুয়ায় শেষ মুহূর্তে জমে উঠেছে ঈদ বাজার। রমজানের শেষভাগে এসে উপজেলার বিভিন্ন মার্কেট, শপিংমল ও অস্থায়ী দোকানগুলোতে ক্রেতাদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যাচ্ছে। সকাল থেকে গভীর রাত পর্যন্ত চলছে বেচাকেনা।

কেন্দুয়া পৌর শহরের প্রধান সড়ক, কলেজ রোড, বাজার ও মাছ বাজার সংলগ্ন এলাকায় পোশাক, জুতা, কসমেটিকস ও শিশুদের খেলনার দোকানগুলোতে বেশি ভিড় দেখা গেছে। বিশেষ করে নারী ও শিশুদের পোশাকের দোকানে ক্রেতাদের উপস্থিতি চোখে পড়ার মতো। ব্যবসায়ীরা বলছেন, গত বছরের তুলনায় এবার বেচাকেনা কিছুটা বৃদ্ধি পেয়েছে।

পৌর শহরের এক পোশাক ব্যবসায়ী আল আমিন মিয়া জানান, ঈদকে কেন্দ্র করে এক মাস আগে থেকেই নতুন কালেকশন আনা হয়েছে। শাড়ি, থ্রি-পিস, পাঞ্জাবি ও বাচ্চাদের ড্রেসের চাহিদা বেশি। দাম কিছুটা বাড়লেও ক্রেতাদের আগ্রহ কমেনি।

রেজাউল নামের এক ক্রেতা জানান, নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বেশি হলেও ঈদের আনন্দের কথা ভেবে পরিবারের সদস্যদের জন্য সামর্থ্য অনুযায়ী কেনাকাটা করছেন তারা। নিম্নআয়ের অনেক পরিবার কিস্তিতে বা ধার করে হলেও প্রিয়জনদের মুখে হাসি ফোটাতে বাজারে আসছেন বলেও জানান তিনি। 

ছবি আক্তার নামে আরেক ক্রেতা জানান, আমি দুইটি থ্রিপিস কিনেছি, আরও একটি লেহেঙ্গা কেনার ইচ্ছে আছে। দাম মোটামুটি সাধ্যের মধ্যেই আছে।

এদিকে মাছ, মাংস ও সেমাই-চিনি-দুধসহ ঈদসামগ্রীর দোকানেও ভিড় বেড়েছে। তবে কয়েকজন ক্রেতা অভিযোগ করেন, কিছু অসাধু ব্যবসায়ী অতিরিক্ত দাম আদায়ের চেষ্টা করছেন। বাজার তদারকিতে প্রশাসনের নিয়মিত নজরদারি বাড়ানোর দাবি জানান তারা।

কেন্দুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রিফাতুল ইসলাম জানান, বাজার পরিস্থিতি স্বাভাবিক রাখতে সহকারী কমিশনার( ভূমি) ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম অব্যাহত রেখেছেন এবং নিত্যপণ্যের মূল্য নিয়ন্ত্রণে তদারকি জোরদার করা হয়েছে।

এএন

Link copied!