ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

মেহেরপুরে পুকুরে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু

মেহেরপুর প্রতিনিধি

মেহেরপুর প্রতিনিধি

মার্চ ১৭, ২০২৬, ০৪:১২ পিএম

মেহেরপুরে পুকুরে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু

মেহেরপুরের গাংনীতে বাড়ির পাশে খেলতে গিয়ে পুকুরের পানিতে ডুবে আবিব ও আসিফ নামের ৩ বছর বয়সী দুই শিশুর মৃত্যু হয়েছে। 

মঙ্গলবার দুপুরে গাংনী উপজেলার মাইলমারী ধলা গ্রামে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত আবিব মাইলমারী ধলা গ্রামের আব্বাস আলীর ছেলে এবং আসিফ একই গ্রামের আকাশ আলীর ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সকাল থেকে শিশু দুটি বাড়ির পাশে পুকুর পাড়ে খেলা করছিল। খেলার একপর্যায়ে তারা অসাবধানতাবশত পুকুরের পানিতে পড়ে ডুবে যায়। দুপুরে পরিবারের লোকজন তাদের পানিতে ভাসতে দেখে উদ্ধার করে দ্রুত গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. ফারুক হোসেন জানান, দুপুর ১টার দিকে শিশু দুটিকে হাসপাতালে আনা হয়েছিল। তবে হাসপাতালে পৌঁছানোর আগেই তাদের মৃত্যু হয়েছে।

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম কুমার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পুলিশ নিহত দুই শিশুর মরদেহ উদ্ধার করে আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করেছে। এই হৃদয়বিদারক ঘটনায় পুরো গ্রামজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।

জেএইচআর

Link copied!