ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬
নাটোরে হুইপ দুলু

দখলবাজ-চাঁদাবাজদের ঠাঁই বিএনপিতে নয়, কারাগারে

আব্দুল মজিদ, নাটোর

আব্দুল মজিদ, নাটোর

মার্চ ১৭, ২০২৬, ০৯:৩৫ পিএম

দখলবাজ-চাঁদাবাজদের ঠাঁই বিএনপিতে নয়, কারাগারে

নাটোর জেলা বিএনপির উদ্যোগে আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে নাটোর-২ আসনের সংসদ সদস্য ও হুইপ আলহাজ রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, দখলবাজ, টেন্ডারবাজ ও চাঁদাবাজদের বিএনপিতে কোনো স্থান নেই; তাদের সঠিক জায়গা হলো কারাগার।

মঙ্গলবার জেলা বিএনপির সভাপতি রহিম নেওয়াজের সভাপতিত্বে এই অনুষ্ঠান সম্পন্ন হয়। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাটোর জেলা জামায়াতের আমির ড. মীর নুরুল ইসলাম, জেলা বিএনপির সদস্য সচিব আসাদুজ্জামান আসাদ এবং নাটোর পৌরসভার সাবেক মেয়র কাজী শাহ আলমসহ স্থানীয় নেতৃবৃন্দ।

বক্তব্যে রুহুল কুদ্দুস তালুকদার দুলু সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডের চিত্র তুলে ধরেন। তিনি বলেন, নির্বাচনের পর জনগণের প্রত্যাশা পূরণে ফ্যামিলি কার্ড বিতরণ, উপাসনালয়ের দায়িত্বপ্রাপ্তদের জন্য ভাতা চালু এবং খাল খননসহ নানা উদ্যোগ নেওয়া হয়েছে। 

ভবিষ্যতে কৃষকদের জন্য কৃষি কার্ড চালু করা হবে, যার মাধ্যমে তাঁরা সার, বীজ ও ঋণ সুবিধা পাবেন। এছাড়া নাটোরের ঘরে ঘরে গ্যাস সংযোগ এবং বেকারত্ব দূর করতে নতুন শিল্পকারখানা স্থাপনের পরিকল্পনার কথাও জানান তিনি।

অনুষ্ঠানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া এবং আরাফাত রহমান কোকোসহ সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

জেএইচআর

Link copied!