ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা সোমবার, ২০ জুলাই, ২০২৬

পলাশে ঈদ উপলক্ষে এতিম শিশুদের মাঝে পাঞ্জাবি-পায়জামা বিতরণ

মো. তারেক পাঠান, নরসিংদী

মো. তারেক পাঠান, নরসিংদী

মার্চ ১৮, ২০২৬, ০৩:২৭ পিএম

পলাশে ঈদ উপলক্ষে এতিম শিশুদের মাঝে পাঞ্জাবি-পায়জামা বিতরণ

নরসিংদীর পলাশে ঈদ উপহার হিসেবে এতিম শিশুদের মাঝে পাঞ্জাবি-পায়জামা ও মাদ্রাসা ব্যাগ বিতরণ করা হয়েছে। বুধবার দুপুরে উপজেলার গজারিয়া ইউনিয়নের তালতলী বাজার সংলগ্ন ইছাখালী দারুল মাসাকীন ইসলামিয়া এতিমখানায় এ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

স্থানীয় দুইটি জাতীয় গণমাধ্যমের সাংবাদিকদের উদ্যোগে পাঞ্জাবি-পায়জামা এবং একজন নির্বাহী প্রকৌশলীর উদ্যোগে মাদ্রাসা ব্যাগ বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এতিম শিশুদের হাতে এসব ঈদ উপহার তুলে দেন পলাশ উপজেলা নির্বাহী কর্মকর্তা ইশতিয়াক আহমেদ।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এতিমখানার মুহতামিম আফবাব উদ্দিন গাজী, শিক্ষক হাফেজ মাওলানা সিরাজুল ইসলাম, এতিমখানা কমিটির সেক্রেটারি মোবারক সিকদার, কমিটির সদস্য বাহাউদ্দীন মিয়া, আল-আমিন পাঠান, সমাজসেবক দেলোয়ার পাঠান, শাহাদাৎ হোসেন হিরনসহ সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ, সুশীল সমাজের প্রতিনিধি এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।

প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইশতিয়াক আহমেদ বলেন, ঈদে নতুন পোশাক ও ব্যাগ পেয়ে এতিম শিশুদের চোখেমুখে খুশির ঝিলিক দেখা যাচ্ছে। এমন মহতী ও মানবিক কার্যক্রমে উপস্থিত থাকতে পেরে তিনি আনন্দিত। তিনি বলেন, এই অনুভূতি ভাষায় প্রকাশ করা কঠিন।

এএন

Link copied!