ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

মাটিরাঙ্গায় পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে প্রধানমন্ত্রীর ঈদ উপহার বিতরণ

জসীম উদ্দিন জয়নাল, পার্বত্যাঞ্চল

জসীম উদ্দিন জয়নাল, পার্বত্যাঞ্চল

মার্চ ১৮, ২০২৬, ০৫:২১ পিএম

মাটিরাঙ্গায় পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে প্রধানমন্ত্রীর ঈদ উপহার বিতরণ

পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে খাগড়াছড়ির মাটিরাঙ্গায় প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে দুঃস্থ, অসহায় ও নিম্নআয়ের মানুষের মাঝে ঈদ উপহার ও নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়েছে। প্রধানমন্ত্রীর বিশেষ নির্দেশনায় সাধারণ মানুষের ঈদের আনন্দ আরও উৎসবমুখর করতে এই মানবিক উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

বুধবার সকালে মাটিরাঙ্গা উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলার ৭টি ইউনিয়নে এই অর্থ সহায়তা কার্যক্রমের অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। মাটিরাঙ্গা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. বদিউল আলম মজুমদারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে কার্যক্রম উদ্বোধন করেন মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার মো. মাহমুদুর রহমান।

মাটিরাঙ্গা উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

অন্যান্যের মধ্যে উপজেলা বিএনপি যুগ্ম-সম্পাদক আবুল কালাম আজাদ, উপজেলা যুবদলের আহ্বায়ক জয়নাল আবেদীন সরকার, উপজেলা যুবদলের সদস্য সচিব ফোরকান ইমামী, উপজেলা শ্রমিকদলের সভাপতি তরিকুল ইসলাম সনি সহ উপজেলা বিএনপি ও বিভিন্ন ইউনিয়নের বিএনপির সহযোগী অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

উপহার সামগ্রীর মধ্যে ছিল শাড়ি, লুঙ্গি এবং খাদ্যসামগ্রী, সঙ্গে পরিবার প্রতি নগদ অর্থ সহায়তা। মাটিরাঙ্গা উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভার কয়েকশ’ সুবিধাভোগী পরিবার এ সহায়তা পেয়েছে।

উপহার হাতে পেয়ে স্থানীয় বাসিন্দারা উচ্ছ্বাস প্রকাশ করেন। তাদের মতে, সরাসরি প্রধানমন্ত্রীর পক্ষ থেকে আসা এই উপহার তাদের আসন্ন ঈদের প্রস্তুতিকে আরও সহজ করেছে। বিতরণ কার্যক্রম শেষে প্রধানমন্ত্রী তারেক রহমানের দীর্ঘায়ু ও দেশের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার মো. মাহমুদুর রহমান বলেন, “বর্তমান সরকার সাধারণ মানুষের মুখে হাসি ফোটাতে নিরলসভাবে কাজ করছে। উৎসবের আনন্দ যেন কেউ অর্থকষ্টে বঞ্চিত না হয়, সেজন্যই প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের প্রান্তিক জনপদের মানুষের জন্য এই বিশেষ উপহার পাঠিয়েছেন।”
 
এএন

Link copied!