ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

চাঁদপুরে ১০ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি আটক

চাঁদপুর প্রতিনিধি

চাঁদপুর প্রতিনিধি

মার্চ ২৪, ২০২৬, ০৯:৫৭ পিএম

চাঁদপুরে ১০ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি আটক

চাঁদপুর শহরের মোহনা সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে ১০ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে কোস্টগার্ড।

মঙ্গলবার (২৪ মার্চ) সন্ধ্যায় কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এই তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে আজ বিকেল ৪টায় কোস্টগার্ড চাঁদপুর স্টেশন মোহনা সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালীন ওই এলাকায় একটি সন্দেহজনক যাত্রীবাহী ট্রলার তল্লাশি করা হয়। এ সময় প্রায় ৩ লাখ টাকা মূল্যের ১০ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে হাতেনাতে আটক করা হয়।

জব্দকৃত মাদক ও আটককৃত ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য চাঁদপুর সদর থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন আরও বলেন, “মাদকের ভয়াবহ থাবা থেকে তরুণ প্রজন্মকে রক্ষায় কোস্টগার্ডের এ ধরনের কঠোর অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”

জেএইচআর

Link copied!