ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬
চাঁদাবাজির অভিযোগ

নাগরপুর উপজেলা বিএনপি নেতা রফিজ উদ্দিন বহিষ্কৃত

নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

মার্চ ২৫, ২০২৬, ০৮:১৯ পিএম

নাগরপুর উপজেলা বিএনপি নেতা রফিজ উদ্দিন বহিষ্কৃত

টাঙ্গাইলের নাগরপুর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক রফিজ উদ্দিনকে দলের প্রাথমিক সদস্যপদসহ সকল পদ থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে। চাঁদাবাজি, ভূমি দখল এবং দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে টাঙ্গাইল-০৬ আসনের সংসদ সদস্য রবিউল আউয়াল লাভলুর সুপারিশের প্রেক্ষিতে জেলা বিএনপি এই সিদ্ধান্ত গ্রহণ করেছে।

বুধবার টাঙ্গাইল জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামান শাহীন স্বাক্ষরিত এক জরুরি সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, রফিজ উদ্দিনের বিরুদ্ধে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় প্রার্থীর বিপক্ষে অবস্থান নেওয়া এবং চাঁদাবাজি ও ভূমি দখলসহ বেশ কিছু গুরুতর অভিযোগের সুনির্দিষ্ট প্রমাণ পাওয়া গেছে। দীর্ঘদিন তদন্ত শেষে দলীয় শৃঙ্খলা রক্ষার্থে তাকে স্থায়ীভাবে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামান শাহীন মুঠোফোনে জানান, সংগঠনের ভাবমূর্তি অক্ষুণ্ণ রাখতেই এই কঠোর পদক্ষেপ।

বহিষ্কারের বিষয়ে রফিজ উদ্দিন তার প্রতিক্রিয়ায় বলেন, আমার বিরুদ্ধে আনা অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত। একটি স্বার্থান্বেষী মহল আমাকে রাজনৈতিকভাবে হেয় প্রতিপন্ন করার চেষ্টা করছে।

অন্যদিকে, নাগরপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. হাবিবুর রহমান হবি এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি।

বহিষ্কার সংক্রান্ত নির্দেশনা ইতোমধ্যে নাগরপুর উপজেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক বরাবর পাঠানো হয়েছে। নির্দেশনায় বহিষ্কৃত নেতার সঙ্গে কোনো প্রকার সাংগঠনিক সম্পর্ক না রাখার জন্য কঠোরভাবে বলা হয়েছে। স্থানীয় নেতাকর্মীদের একাংশ এই সিদ্ধান্তকে সময়োপযোগী বলে স্বাগত জানিয়েছেন।

জেএইচআর

Link copied!