ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

রাজশাহীতে স্বাধীনতা দিবসে শ্রদ্ধা, স্বাধীনতাবিরোধীদের সমালোচনা: ভূমিমন্ত্রী

রাকিবুল হাসান, রাজশাহী

রাকিবুল হাসান, রাজশাহী

মার্চ ২৬, ২০২৬, ০২:৫৩ পিএম

রাজশাহীতে স্বাধীনতা দিবসে শ্রদ্ধা, স্বাধীনতাবিরোধীদের সমালোচনা: ভূমিমন্ত্রী

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে রাজশাহীতে বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু। 

বৃহস্পতিবার সকাল ৬টায় জেলা প্রশাসকের কার্যালয় সংলগ্ন শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে তিনি এই শ্রদ্ধা জানান। 

শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে মন্ত্রী স্বাধীনতাবিরোধীদের কঠোর সমালোচনা করে বলেন, একাত্তরের ঘাতক ও বিরোধিতাকারীরা জাতির কাছে চিরকাল ঘৃণিত হয়ে থাকবে; বিশ্ব ইতিহাসে হিটলার যেভাবে সমাদৃত না হয়ে ঘৃণিত হয়েছেন, তাদের পরিণতিও তেমনই হবে।

ভূমিমন্ত্রী তাঁর বক্তব্যে আরও উল্লেখ করেন, মাতৃভাষা ও স্বাধীনতার জন্য এ দেশের মানুষ যে ত্যাগ স্বীকার করেছে, তা বিশ্ব ইতিহাসে বিরল। পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে অর্জিত এই বিজয় সমগ্র জাতিকে গর্বিত করেছে। বর্তমান সরকারের প্রধান লক্ষ্য তুলে ধরে তিনি বলেন, দেশের সার্বভৌমত্ব রক্ষা এবং গণতন্ত্রকে সুপ্রতিষ্ঠিত করাই এখন আমাদের মূল অগ্রাধিকার। সেই সাথে বেকারত্ব দূর করে একটি ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত বাংলাদেশ গড়ার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন তিনি। মন্ত্রীর সাথে এ সময় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারাও শহীদ বেদিতে শ্রদ্ধা নিবেদন করেন।

দিবসটি উপলক্ষে রাজশাহী জেলা মুক্তিযোদ্ধা স্টেডিয়ামে বর্ণাঢ্য কুচকাওয়াজ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সকাল সাড়ে ৮টায় জাতীয় সংগীতের সাথে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন বিভাগীয় কমিশনার বজলুর রশীদ। পরবর্তীতে রঙিন বেলুন ও শান্তির প্রতীক পায়রা উড়িয়ে কুচকাওয়াজ শুরু হয়, যেখানে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেয়। অনুষ্ঠান শেষে মনোজ্ঞ ডিসপ্লে প্রদর্শন ও বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানে জেলা প্রশাসক, সিটি কর্পোরেশনের প্রশাসক, পুলিশ কমিশনার ও ডিআইজিসহ সরকারের উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অন্যদিকে, মহান স্বাধীনতা দিবস উপলক্ষে মহানগর বিএনপির উদ্যোগে দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং নানা কর্মসূচি পালন করা হয়। বেলুন ও পায়রা উড়িয়ে দিবসটি উদযাপনের এই আয়োজনে উপস্থিত ছিলেন পবা-মোহনপুর আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শফিকুল হক মিলন, রাসিক প্রশাসক মাহফুজুর রহমান রিটন এবং জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট এরশাদ আলী ঈশাসহ স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ।

জেএইচআর

Link copied!