ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

নানা আয়োজনে নেত্রকোণায় মহান স্বাধীনতা দিবস পালিত

গোলাম কিবরিয়া সোহেল, নেত্রকোণা

গোলাম কিবরিয়া সোহেল, নেত্রকোণা

মার্চ ২৬, ২০২৬, ০৪:৩৪ পিএম

নানা আয়োজনে নেত্রকোণায় মহান স্বাধীনতা দিবস পালিত

নানা আয়োজনের মধ্য দিয়ে নেত্রকোণায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়েছে।

শহীদ মুক্তিযোদ্ধাদের প্রতি বিনম্র শ্রদ্ধা আর বৈষম্যমুক্ত, সুখী ও সমৃদ্ধ মানবিক বাংলাদেশ গড়ার দীপ্ত অঙ্গীকারে প্রত্যুষে ৩১ বার তোপধ্বনির মধ্য দিয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের কর্মসূচি শুরু হয়।

সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে সকল সরকারি, আধা-সরকারি, বেসরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন করা হয়।

সূর্যোদয়ের পর কালেক্টরেট ভবন প্রাঙ্গণে শহীদ মুক্তিযোদ্ধাদের স্মরণে নির্মিত স্মৃতিসৌধে ফুলের তোড়া দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন নেত্রকোণা-২ (সদর-বারহাট্টা) আসনের সংসদ সদস্য, জেলা বিএনপির সভাপতি, বিশিষ্ট অর্থোপেডিক্স চিকিৎসক অধ্যাপক ডা. মো. আনোয়ারুল হকের নেতৃত্বে জেলা বিএনপি; জেলা প্রশাসক খন্দকার মুশফিকুর রহমানের নেতৃত্বে জেলা প্রশাসন; পুলিশ সুপার মো. তরিকুল ইসলামের নেতৃত্বে জেলা পুলিশ; নবনিযুক্ত প্রশাসক অ্যাডভোকেট নুরুজ্জামান নূরুর নেতৃত্বে জেলা পরিষদ; পৌর প্রশাসক মোহাম্মদ আরিফুল ইসলাম সরদারের নেতৃত্বে পৌরসভা; জেলা মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আশরাফ উদ্দিন খানের নেতৃত্বে মুক্তিযোদ্ধা সংসদ; সদর উপজেলা নির্বাহী অফিসার আসমা বিনতে রফিকের নেতৃত্বে উপজেলা প্রশাসন; জেলা মুক্তিযোদ্ধা দলের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা হায়দার জাহান চৌধুরীর নেতৃত্বে মুক্তিযোদ্ধা দলসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ এবং সকল সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠানসহ ব্যাংক ও বীমা প্রতিষ্ঠান।

সকাল ৮টায় নেত্রকোণা আধুনিক স্টেডিয়ামে শিশু-কিশোরদের অংশগ্রহণে মনোজ্ঞ কুচকাওয়াজ ও ডিসপ্লে প্রদর্শনী অনুষ্ঠিত হয়।

সকাল ১১টায় জেলা প্রশাসনের পক্ষ থেকে স্থানীয় পাবলিক হলে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান করা হয়।

বাদ জোহর মসজিদ, মন্দির, গির্জা ও প্যাগোডায় শহীদ মুক্তিযোদ্ধাদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত ও প্রার্থনা করা হয়। বেলা দেড়টার দিকে হাসপাতাল, জেলখানা ও এতিমখানায় উন্নতমানের খাবার পরিবেশন করা হয়। বিকেলে কাবাডি প্রতিযোগিতা ও বিনামূল্যে ছাত্র-ছাত্রীদের মাঝে মুক্তিযুদ্ধবিষয়ক চলচ্চিত্র প্রদর্শন করা হয়।

Link copied!