ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

দেশপ্রেমের আবহে গাকৃবিতে ৫৬তম স্বাধীনতা দিবস পালন

গাজীপুর প্রতিনিধি

গাজীপুর প্রতিনিধি

মার্চ ২৬, ২০২৬, ০৪:৩৭ পিএম

দেশপ্রেমের আবহে গাকৃবিতে ৫৬তম স্বাধীনতা দিবস পালন

যথাযোগ্য মর্যাদা, গভীর শ্রদ্ধা ও উৎসবমুখর পরিবেশে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে (গাকৃবি) ৫৬তম মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত হয়েছে। বৃহস্পতিবার (২৬ মার্চ) দিনব্যাপী নানা কর্মসূচির মধ্য দিয়ে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে উদযাপিত হয় জাতির গৌরবময় এই দিনটি।

দিনের কর্মসূচির সূচনা হয় সকাল ৭টায় বিশ্ববিদ্যালয়ের ঐতিহাসিক ৩৬শে জুলাই চত্বরে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে। এরপর অনুষ্ঠিত হয় সুশৃঙ্খল মার্চপাস্ট, যা পুরো ক্যাম্পাসজুড়ে দেশপ্রেম, গৌরব ও স্বাধীনতার চেতনায় উদ্দীপ্ত এক আবহ তৈরি করে।

সকাল ১০টায় গাকৃবির ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. জি কে এম মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে একটি বর্ণাঢ্য আনন্দ র‌্যালি বের করা হয়। র‌্যালিটি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস প্রদক্ষিণ শেষে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। পরে মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে ভাইস-চ্যান্সেলর শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন।

এ সময় পর্যায়ক্রমে পুষ্পস্তবক অর্পণ করেন শিক্ষক সমিতি, বিশ্ববিদ্যালয়ের প্রাইমারি ও হাই স্কুলের শিক্ষক-শিক্ষার্থী, বিভিন্ন আবাসিক হলের প্রভোস্ট ও শিক্ষার্থীরা, কর্মকর্তা-কর্মচারী এবং শ্রমিকবৃন্দ।

পরে পরিচালক (ছাত্রকল্যাণ) প্রফেসর ড. মোহাম্মদ শরীফ রায়হানের সঞ্চালনায় মহান স্বাধীনতা দিবসের তাৎপর্য ও চেতনা নিয়ে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. জি কে এম মোস্তাফিজুর রহমান, প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এম. ময়নুল হক, ট্রেজারার প্রফেসর ড. মো. সফিউল ইসলাম আফ্রাদ, শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর ড. নাসরীন আক্তার আইভী, সাধারণ সম্পাদক প্রফেসর ড. মোহাম্মদ সাইফুল আলম এবং রেজিস্ট্রার মো. আবদুল্লাহ মৃধা।

সভায় ভাইস-চ্যান্সেলর মহান স্বাধীনতা যুদ্ধের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন এবং দেশের স্বাধীনতা অর্জনের ইতিহাস ও তাৎপর্য তুলে ধরেন। তিনি বলেন, দেশের স্বাধীনতা অর্জিত হয়েছে লাখো শহীদ ও অসংখ্য মা-বোনের ত্যাগের বিনিময়ে, যা নতুন প্রজন্মের কাছে সঠিকভাবে তুলে ধরা জরুরি। একই সঙ্গে তিনি দেশপ্রেম, দায়িত্ববোধ ও ঐক্যের চেতনায় সবাইকে কাজ করার আহ্বান জানান।

তিনি আরও বলেন, গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় শিক্ষা ও গবেষণায় যে সাফল্য অর্জন করেছে, তা দেশের জন্য গৌরবের। এ ধারা অব্যাহত রাখতে বিশ্ববিদ্যালয় প্রশাসন নিরলসভাবে কাজ করে যাচ্ছে, যাতে জ্ঞান, গবেষণা ও উদ্ভাবনের মাধ্যমে দেশ ও জাতির কল্যাণে অবদান রাখা যায়।

দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে বাদ জোহর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে মহান মুক্তিযুদ্ধে শহীদদের রূহের মাগফিরাত কামনা এবং দেশ ও জাতির সমৃদ্ধি ও কল্যাণে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

Link copied!