ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

দূর্গম পাহাড়ে সাজেক কলেজে সেনাবাহিনীর উদ্যোগে মহান স্বাধীনতা দিবস পালিত

মহুয়া জান্নাত মনি, রাঙ্গামাটি

মহুয়া জান্নাত মনি, রাঙ্গামাটি

মার্চ ২৬, ২০২৬, ০৪:৫১ পিএম

দূর্গম পাহাড়ে সাজেক কলেজে সেনাবাহিনীর উদ্যোগে মহান স্বাধীনতা দিবস পালিত

রাঙ্গামাটি জেলার বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নের বাঘাইহাট সেনা জোনের উদ্যোগে গঙ্গারাম এলাকায় ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস পালিত হয়েছে।

বৃহস্পতিবার সকাল ৭টায় সাজেক কলেজের ছাত্র-ছাত্রীদের নিয়ে গঙ্গারাম এলাকায় স্বাধীনতা দিবস উদযাপন করা হয়। এই আয়োজন করেন বাঘাইহাট জোনের জোন কমান্ডার লে: কর্নেল মো: তারেকুল ইমরান, পিএসসি।

এ সময় প্রধান অতিথি ছিলেন উপ-অধিনায়ক মেজর মো: সালমান সিদ্দিক, পিএসসি এবং লেফটেন্যান্ট আব্দুল্লাহ আল আরাফাত।

এছাড়া উপস্থিত ছিলেন ৩৬ নং সাজেক ইউনিয়নের চেয়ারম্যান অতুলাল চাকমা, সাবেক চেয়ারম্যান নয়ন চাকমা, ৪ নং ওয়ার্ডের মেম্বার দয়াধন চাকমা, মহিলা মেম্বার সুমিতা চাকমা, কারবারি এসোসিয়েশনের সভাপতি নতুন জয় চাকমা, কারবারি জ্যোতিলাল চাকমা, সাজেক কলেজের প্রিন্সিপাল সুমন চাকমা, বিচার বিভাগের সমন্বয়ক ও সাজেক কলেজের কমিটির আহবায়ক বাবুধন চাকমা এবং কলেজের অন্যান্য শিক্ষক মণ্ডলী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, "আজ ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস জাতির গর্বের দিন। আজকের এই দিনে আমরা একটি স্বাধীন বাংলাদেশ পেয়েছিলাম। এই দিনটি সকলের সঙ্গে আনন্দ ও মর্যাদার সাথে উদযাপন করার জন্য আজ আমরা গঙ্গারাম বাজারে একত্রিত হয়েছি। বাঘাইহাট জোনের আওতাধীন এই এলাকায় সকলে মিলে সুষ্ঠু ও সুন্দরভাবে এই দিনটির মর্যাদা, গুরুত্ব এবং ভাবগম্ভীরতা অনুধাবন করব। এখানে উপস্থিত গণ্যমান্য ব্যক্তি ও আমাদের প্রিয় ছাত্র-ছাত্রীসহ সকলকে এই দিবসের তাৎপর্য বোঝা এবং তা বুকে ধারণ করা অত্যন্ত জরুরি। আজকের দিনব্যাপী আয়োজিত অনুষ্ঠান সুষ্ঠুভাবে পরিচালনা ও সম্পন্ন করার জন্য আমি সকলকে বিনীতভাবে অনুরোধ করছি। বাঘাইহাট জোন এ ধরনের কার্যক্রমে সর্বদা আপনাদের পাশে ছিল এবং থাকবে। ভবিষ্যতেও এ ধরনের কাজের ধারাবাহিকতা অব্যাহত থাকবে।"

এএন

Link copied!