ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

বরিশালে নানাবাড়ির পুকুরে ডুবে ভাই-বোনের মৃত্যু

ফয়সাল হাওলাদার, মেহেন্দিগঞ্জ (বরিশাল)

ফয়সাল হাওলাদার, মেহেন্দিগঞ্জ (বরিশাল)

মার্চ ২৭, ২০২৬, ০৩:২৭ পিএম

বরিশালে নানাবাড়ির পুকুরে ডুবে ভাই-বোনের মৃত্যু

বরিশালের মেহেন্দিগঞ্জে নানাবাড়িতে বেড়াতে এসে পুকুরের পানিতে ডুবে দুই ভাই-বোনের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার বিকেলে আন্ধারমানিক ইউনিয়নের হারুন ব্যাপারীর বাড়িতে এই হৃদয়বিদারক ঘটনা ঘটে। নিহত শিশুরা হলো হিজলা উপজেলার বড়জালিয়া গ্রামের সৌদি প্রবাসী ছাইদুল হাওলাদারের ছেলে ছাহাদ (৫) ও মেয়ে ছাফিয়া (৩)।

পারিবারিক সূত্রে জানা গেছে, সন্তানদের নিয়ে তাঁদের মা গত এক মাস ধরে বাবার বাড়িতে অবস্থান করছিলেন। ঘটনার দিন দুপুরে মা সন্তানদের খাইয়ে নিজে ভাত খেতে বসেন। ওই সময় শিশু দুটি বাড়ির উঠানে খেলছিল। কিছুক্ষণ পর তাদের দেখতে না পেয়ে স্বজনরা খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে বাড়ির পেছনের পুকুরে প্রথমে ছাফিয়ার দেহ ভেসে ওঠে এবং পরে ডুবন্ত অবস্থায় ছাহাদকে উদ্ধার করা হয়।

প্রতিবেশীদের সহায়তায় দ্রুত মুলাদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুই শিশুকেই মৃত ঘোষণা করেন। স্থানীয়রা জানান, পুকুরটি বাড়ির একদম কাছে এবং ঘাটে কোনো নিরাপত্তা বেষ্টনী ছিল না। কাজিরহাট থানা পুলিশ ও আন্ধারমানিক ইউনিয়ন পরিষদ শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে সহায়তার আশ্বাস দিয়েছে।

গ্রামবাসীরা শিশুদের পানির ধারে একা খেলতে না দেওয়া এবং পুকুরঘাটে সুরক্ষা ব্যবস্থা জোরদার করার ওপর গুরুত্বারোপ করেছেন। মাত্র কয়েক মিনিটের অসতর্কতায় দুটি কচি প্রাণের অকাল বিদয়ে হিজলা ও মেহেন্দিগঞ্জের স্বজনদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।

জেএইচআর

Link copied!