ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

নাগরপুরে ট্রলিচাপায় শিশুর মৃত্যু, ঘাতক চালক পলাতক

নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

মার্চ ২৮, ২০২৬, ১০:৫৮ এএম

নাগরপুরে ট্রলিচাপায় শিশুর মৃত্যু, ঘাতক চালক পলাতক

টাঙ্গাইলের নাগরপুরে বেপরোয়া গতির ট্রলির চাকায় পিষ্ট হয়ে আলিফা (৮) নামের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে উপজেলার মামুদনগর পুরাতন বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত আলিফা উপজেলার কাশাদহ গ্রামের মো. বাবুল হোসেনের মেয়ে।

পারিবারিক সূত্রে জানা যায়, বিকেলে ফুপা আজমিরুলের মোটরসাইকেলে চড়ে ঘুরতে বের হয়েছিল আলিফা। পথে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী ট্রলিকে সাইড দিতে গিয়ে মোটরসাইকেল থেকে রাস্তায় ছিটকে পড়ে সে। প্রত্যক্ষদর্শীদের অভিযোগ, ট্রলিচালক ব্রেক না চেপে উল্টো আলিফার ওপর দিয়ে গাড়ি চালিয়ে দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। দুর্ঘটনায় আলিফার ফুপা ও ফুপি রত্না আক্তার আহত হয়ে বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

স্থানীয়দের দাবি, ঘাতক ট্রলিটির মালিক আবিদ ব্রিকস-এর স্বত্বাধিকারী মো. শহিদুর রহমান শহীদ। এলাকাবাসীর অভিযোগ, এসব ফিটনেসবিহীন ট্রলি ও চালকদের অদক্ষতার কারণে নাগরপুরের সড়কগুলো এখন মরণফাঁদে পরিণত হয়েছে। এ বিষয়ে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে ট্রলি মালিক শহিদুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করলেও বিস্তারিত কোনো মন্তব্য করতে রাজি হননি।

নাগরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মুরাদ হোসেন জানান, খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করেছে। ঘাতক চালক ও ট্রলিটি শনাক্তের কাজ চলছে। নিহতের পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পাওয়া গেলে তদন্ত সাপেক্ষে দ্রুত আইনি ব্যবস্থা নেওয়া হবে।

সচেতন মহল এই ঘটনার সুষ্ঠু তদন্ত এবং জনবহুল এলাকায় অবৈধ ট্রলি চলাচল বন্ধে প্রশাসনের কঠোর হস্তক্ষেপ দাবি করেছেন।

জেএইচআর

Link copied!