ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

কেন্দুয়ায় নদী থেকে নবজাতকের ভাসমান মরদেহ উদ্ধার

আশরাফ গোলাপ, কেন্দুয়া (নেত্রকোনা)

আশরাফ গোলাপ, কেন্দুয়া (নেত্রকোনা)

মার্চ ২৯, ২০২৬, ১২:৪৩ পিএম

কেন্দুয়ায় নদী থেকে নবজাতকের ভাসমান মরদেহ উদ্ধার

নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় সাইডুলি নদী থেকে এক নবজাতকের ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রোববার দুপুরের দিকে কেন্দুয়া উপজেলার নওপাড়া ইউনিয়নের সাইডুলি নদীর কোনাপাড়া ঘাট থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নওপাড়া ইউনিয়নের চেয়ারম্যান সারোয়ার জাহান কাওছার জানান, সাইডুলি নদী থেকে এক নবজাতকের মরদেহ পুলিশ উদ্ধার করেছেন। ঘটনা খুবই মর্মান্তিক ও দুঃখজনক।

কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী মাকসুদ জানান, আজ সকালে উপজেলার সাইডুলি নদীর কোনাপাড়া ঘাট থেকে এক নবজাতকের মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন। খবর পেয়ে ঘটনাস্থল থেকে পুলিশ মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে আসে। সুরতহাল প্রতিবেদন তৈরির পর ময়নাতদন্তের জন্য মরদেহটি নেত্রকোনা সদর হাসপাতালে প্রেরণ করা হবে। এই ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

এএন

Link copied!