ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬

কালিয়াকৈরে ছিনতাইকারী আটক

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি

মার্চ ৩০, ২০২৬, ০৮:০৬ পিএম

কালিয়াকৈরে ছিনতাইকারী আটক

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চাপাইর ইউনিয়ন পরিষদের সামনে মেদিয়াশুলাই এলাকায় এক সন্দেহভাজন ছিনতাইকারীকে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা। সোমবার বিকেলে এই আটকের ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, আটক ব্যক্তি দীর্ঘদিন ধরে ওই এলাকায় ছিনতাইসহ বিভিন্ন অসামাজিক ও অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত বলে অভিযোগ রয়েছে। ঘটনার সময় তাকে এলাকায় সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখে স্থানীয় বাসিন্দারা ধাওয়া দিয়ে আটক করেন। পরে তাকে পুলিশে হস্তান্তরের প্রক্রিয়া শুরু হয়।

এ বিষয়ে কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার নাছির উদ্দিন জানান, বিষয়টি এখন পর্যন্ত তাঁর জানা নেই। তবে এই সংক্রান্ত কোনো লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে দ্রুত প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। অপরাধ দমনে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান তিনি।

জেএইচআর

Link copied!